পহেলাগাঁও কাণ্ডের পর থেকেই গোলাবর্ষণ শুরু হয় ভারত-পাকিস্তান সীমান্তে। পহেলগাঁওয়ের প্রত্যাঘাত হিসাবে জঙ্গিদমনে ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায়। আঘাত, প্রত্যাঘাতে দুই দেশেরই অনেকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও কম নয়! আপাতত দুই দেশই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে গত কয়েক দিনের অশান্তিতে কত জনের মৃত্যু হয়েছে, সেই হিসাব এ বার সরকারি ভাবে জানাল পাকিস্তান। তাঁদের দাবি, ভারতের আক্রমণে ১১ জন পাক সেনার মৃত্যু হয়েছে। পাশাপাশি, ৪০ জন সাধারণ মানুষও প্রাণ হারিছেন। তাঁদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। তবে জঙ্গিমৃত্যুর কথা এখনও স্বীকার করেনি পাকিস্তান!
পাকিস্তানের সংবাধমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রত্যাঘাতে কত জনের মৃত্যু হয়েছে, সেই পরিসংখ্যান তুলে ধরেছে পাকিস্তান সরকারের জনসংযোগ দফতর (ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন)। তাদের দাবি, ১১ জন সৈনিক নিহত হন। ৭৮ জন গুরুতর জখম। ৪০ জন সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন বলে দাবি পাকিস্তানের। তাঁদের মধ্যে ১৫ জনই শিশু, সাত জন মহিলা! আহতের সংখ্যা ১২১ জন।
ভারতের প্রত্যাঘাতে পাক সেনার স্থল এবং বিমানবাহিনীর কোন কোন জওয়ানের মৃত্যু হয়েছে, সেই তালিকাও দিয়েছে ইসলামাবাদ। সেই তালিকায় রয়েছেন পাক সেনাবাহিনীর নায়েক আব্দুল রহমান এবং ওয়াকর খালিদ, ল্যন্সনায়েক দিলওয়ার খান এবং ইকরামুল্লা, সিপাই মুহাম্মদ আদিল ও নিসার। এ ছাড়াও পাক বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ-সহ কয়েক জন টেকনিশিয়ানের মৃত্যু হয়। তাঁরা হলেন ঔরঙ্গজ়েব, নাজিব, ফারুক এবং মুবাশির।
আরও পড়ুন:
পাকিস্তান যে নিহতদের তালিকা দিয়েছে, তাতে কোনও জঙ্গির উল্লেখ নেই। তবে ভারত প্রথম থেকেই বলে আসছে, ‘অপারেশন সিঁদুর’ শুধুমাত্র জঙ্গিদমনের অভিযান। সাধারণ মানুষ বা পাক সেনাবাহিনীর উপর হামলা করার কোনও উদ্দেশ্য নেই। গত ৭ এপ্রিল রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। ভারত দাবি করে, তারা ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে। অনেক জঙ্গির মৃত্যু হয়। জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ এবং লশকর-এ-ত্যায়বার সঙ্গে যুক্ত জঙ্গিরা নিহত হয় ভারতের অভিযানে।
অন্য দিকে, রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ভারতীয় সেনা জানায়, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করাই ছিল ‘অপারেশন সিঁদুর’-এর লক্ষ্য। কিন্তু পাকিস্তানি বাহিনী হামলা চালানোর পরেই পাক সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করা হয়েছে। এই সংঘাতের আবহে ৩৫-৪০ পাক সৈনিক নিহত হয়েছেন। পাকিস্তানের অভ্যন্তরে বেশ কিছু সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত ৩৫-৪০ জনের কথা বললেও পাকিস্তান দাবি করল ১১ জন পাক সেনা কর্মী-আধিকারিকের প্রাণ গিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা