দিল্লিতে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় কি বিদেশি যোগও রয়েছে? তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে। দিল্লিতে বিস্ফোরণের ঠিক আগেই হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়। ওই দুই ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এ বার জানা গেল, কী ভাবে বোমা তৈরি করতে হয়, বিদেশ থেকে সে বিষয়ের উপর ভিডিয়ো পাঠানো হয়েছিল ফরিদাবাদকাণ্ডে ধৃত এক চিকিৎসককে।
তদন্তকারী আধিকারিক সূত্রে সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানাচ্ছে, এমন প্রায় ৪২টি ভিডিয়ো পাঠানো হয়েছিল। ‘ফরিদাবাদ মডিউল’-এর সঙ্গে অন্তত তিন জন বিদেশি ‘হ্যান্ডলার’ যুক্ত ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কী ভাবে বোমা বানাতে হয়, তা ধৃত চিকিৎসকদের শেখাতেন ওই বিদেশি হ্যান্ডলারেরা। তদন্তকারীরা ইতিমধ্যে এই সন্দেহভাজন বিদেশিদের কিছু নাম হাতে পেয়েছেন— ‘হানজ়ুল্লা’, ‘নিসার’ এবং ‘উকাসা’। তবে এগুলি ওই বিদেশিদের আসল নাম নয় বলেই দাবি ওই সূত্রের।
ওই তিন জনের মধ্যে অন্তত এক জনের সঙ্গে বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ ছিল ফরিদাবাদাকাণ্ডে ধৃত চিকিৎসক মুজ়াম্মিল আহমেদের। ‘হানজ়ুল্লা’ ছদ্মনামধারী ওই বিদেশি মুজ়াম্মিলকে বোমা বানানো সংক্রান্ত অন্তত ৪২টি ভিডিয়ো পাঠিয়েছিলেন। দিল্লির বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়ির চালক চিকিৎসক উমর নবির সঙ্গেও পরিচয় ছিল মুজ়াম্মিলের। ফরিদাবাদে একই মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। ফলে দিল্লিতে বিস্ফোরণের সঙ্গেও বিদেশি যোগ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন:
তদন্তকারী সূত্রে খবর, ফরিদাবাদকাণ্ডের সঙ্গে বিদেশি হ্যান্ডলারদের যোগাযোগের যে তথ্য উঠে আসছে, তার সঙ্গে অতীতের বেশ কিছু ঘটনার মিল পাওয়া যাচ্ছে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানাচ্ছে, ২০২০ সাল থেকে কর্নাটক এবং তামিলনাড়ুতে বেশ কিছু ঘটনাতেও এমন ছদ্মনামধারী বিদেশি হ্যান্ডলারের যোগ পাওয়া গিয়েছিল। উঠে এসেছিল ‘কর্নেল’, ‘ল্যাপটপ ভাই’ এবং ‘ভাই’য়ের নাম। ওই সব ছদ্মনামগুলিই মহম্মদ শাহিদ ফয়জ়ল নামে এক বিদেশি হ্যান্ডলারের বলে মনে করেন তদন্তকারীরা। ২০২২ সালে কোয়েম্বত্তুরে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ, ম্যাঙ্গালুরুতে অটোয় বিস্ফোরণ এবং ২০২৪ সালে বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের সঙ্গে এই ফয়জ়লের যোগ ছিল বলে সন্দেহ করা হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?