Advertisement
E-Paper

বাড়িতে ঢুকে নব্বই বছরের বৃদ্ধাকে গণধর্ষণ মধ্যপ্রদেশে! হাসপাতালে চিকিৎসাধীন, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের

খান্ডোয়ার পুলিশ সুপার মনোজ রাই জানিয়েছেন, চার দুষ্কৃতীর বিরুদ্ধে তল্লাশি শুরু হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এ ছাড়াও তিনটি আলাদা দল গঠন করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১০:৪৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নব্বই বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। ঘটনাটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার। পুলিশ জানিয়েছে, বৃদ্ধা বাড়িতে একাই থাকেন। পাশের গ্রামে তাঁর কন্যা থাকেন। বৃহস্পতিবার রাতে চার জন মুখ ঢেকে তাঁর বাড়িতে জোর করে ঢোকেন। তার পর বৃদ্ধাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

শুক্রবার সকালে বৃদ্ধা তাঁর কন্যাকে ঘটনাটি জানান। তার পরই তাঁর কন্যা বৃদ্ধার মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। চার অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বৃদ্ধার চিকিৎসা চলছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।

খান্ডোয়ার পুলিশ সুপার মনোজ রাই জানিয়েছেন, চার দুষ্কৃতীর বিরুদ্ধে তল্লাশি শুরু হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এ ছাড়াও তিনটি আলাদা দল গঠন করা হয়েছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে দুষ্কৃতীরা এসেছিল। তাঁর ঘরে জোর করে ঢুকে পড়েন। তার পর তাঁকে গণধর্ষণ করা হয়। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের গ্রেফতারের দাবি জোরালো হয়েছে।

Khandwa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy