Advertisement
E-Paper

রাতে শুয়ে ঘুম আসে না, এ-পাশ ও-পাশ করে কেটে যায়, শোয়ার আগে করতে পারেন কিছু সহজ স্ট্রেচিং

ওষুধ বা কড়া ডায়েটের চোখরাঙানি ছাড়াও অনিদ্রার সমস্যাকে আয়ত্তে রাখা সম্ভব। সে জন্য রাতে শোয়ার আগে করতে পারেন কিছু সহজ স্ট্রেচিং ও যোগাসন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৭:১৩
শোয়ার আগে কী কী ব্যায়াম করলে তাড়াতাড়ি ঘুম আসবে?

শোয়ার আগে কী কী ব্যায়াম করলে তাড়াতাড়ি ঘুম আসবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

পরিশ্রমের পরেও রাতে একটানা ভাল ঘুম না হওয়া, বিছানায় এ পাশ-ও পাশ করেই রাতটুকু কাটিয়ে দেওয়া, ঘুমের ভাব থাকলেও ঘুম না আসা— এ সব সমস্যা আজকাল ঘরে ঘরে। বই পড়ে, গান শুনে বা টিভি দেখে সারা রাত কাটিয়ে দেন অনেকেই। অভ্যস্ত হয়ে পড়েন ঘুমের ওষুধেও। অনিদ্রার সমস্যা দূর করা সহজ নয়। শুধু ওষুধে কাজ হবে না। যদি বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়তে চান, তা হলে শোয়ার আগে করতে হবে সহজ কিছু স্ট্রেচিং ও যোগাসন। ওষুধ বা কড়া ডায়েটের চোখরাঙানি ছাড়াও অনিদ্রা বা কম ঘুমের সমস্যাকে আয়ত্তে রাখা সম্ভব এই সব ব্যায়ামে।

বিপরীত করণী

প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। তার পর পা দু’টি জোড়া করে উপরের দিকে তুলুন। নিতম্ব দু’হাতের চেটো দিয়ে ঠেলে উপরের দিকে তুলতে চেষ্টা করুন। কোমর এবং পা যেন সোজা থাকে। পা শূন্যে তোলার পর শ্বাসপ্রশ্বাস যেন স্বাভাবিক থাকে। ওই অবস্থায় থেকে মনে মনে এক থেকে দশ পর্যন্ত গুনতে হবে। তার পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে। বিছানায় শুয়ে দেওয়ালে ভর দিয়েও আসনটি করতে পারেন।

অপনাসন

চিত হয়ে শুতে হবে। শ্বাস নিতে নিতে দুই হাঁটু ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসুন। হাত দিয়ে হাঁটু জড়িয়ে ধরুন। দুই হাঁটু আলতো করে বুকের কাছে চেপে ধরতে হবে। ২০-৩০ সেকেন্ড থেকে শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থানে ফিরে যান। গ্যাস-অম্বল, কোষ্ঠকাঠিন্য সারাতে আসনটি উপযোগী। রোজ করলে মানসিক চাপও কমবে।

সুপ্ত বীরাসন

নিল ডাউন হয়ে বসুন মেঝেতে। বিছানার উপরেও করতে পারেন। এমন ভাবে পায়ের পাতা দু’টি রাখবেন যেন তা ঊরুর একটু বাইরের দিকে বেড়িয়ে থাকে। কিন্তু হাঁটু দু’টি কাছাকাছি থাকবে। দুই হাত রাখুন হাঁটুর উপর। পায়ের পাতার উপর ভর দিয়ে ধীরে ধীরে শরীরকে পিছনের দিকে ঝুঁকিয়ে শুয়ে পড়ার চেষ্টা করুন। হাত দুটো ছড়িয়ে দিন শরীরের দু’পাশে। ধরে রাখুন ১৫ সেকেন্ড।

Stretching Yoga poses Insomnia Sleep Disorder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy