Advertisement
E-Paper

একই দিনে দু’বার ধর্ষণ! প্রেমিকের পর অজ্ঞাতপরিচয় যুবক, তার পর পাঁচতলা থেকে ফেলা হল ওড়িশার তরুণীকে! মৃত্যু

জগৎসিহংপুরের পুলিশ সুপার অঙ্কিতকুমার বর্মা জানিয়েছেন, গত ২২ ফেব্রুয়ারি তরুণী বাড়ি থেকে বেরিয়ে যান। প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনা ছিল। সেই মতো প্রেমিক তাঁকে একটি মন্দিরের সামনে যেতে বলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডেকে নিয়ে গিয়েছিলেন প্রেমিক। কিন্তু অভিযোগ, একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। তার পর তরুণীকে ফেলে রেখে চম্পট দেন যুবক। সেখান থেকে কোনও রকমে মূল রাস্তায় পৌঁছোন নির্যাতিতা। বাড়িতে ফেরার জন্য বাসের অপেক্ষা করছিলেন। সেই সময় ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন এক অজ্ঞাতপরিচয় যুবক। তরুণীকে দেখে তিনি তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

কিন্তু অভিযোগ, ওই যুবক তরুণীকে তাঁরে বাড়িতে না পৌঁছে দিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। তার পর সেখানে তাঁকে ধর্ষণ করেন। মহিলা বাধা দিতে গেলে পাঁচতলার ছাদ থেকে ঠেলে নীচে ফেলে দেন। পরদিন সকালে স্থানীয়েরা তরুণীর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটি ওড়িশার জগৎসিংহপুরের। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জগৎসিহংপুরের পুলিশ সুপার অঙ্কিতকুমার বর্মা জানিয়েছেন, গত ২২ ফেব্রুয়ারি তরুণী বাড়ি থেকে বেরিয়ে যান। প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনা ছিল। সেই মতো প্রেমিক তাঁকে একটি মন্দিরের সামনে যেতে বলেন। সেখানে বিয়ে করার কথা ছিল তাঁদের। তরুণী মন্দিরে পৌঁছোন। সেখানে আগে থকেই তাঁর প্রেমিক অপেক্ষা করছিলেন। কিন্তু তরুণীকে বিয়ে না করে তাঁকে নিয়ে একটি নির্জন জায়গায় যান। ধর্ষণ করেন। তার পর রাহামা বাসস্ট্যান্ডের কাছে ফেলে দিয়ে পালান। তরুণী বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় ঝাড়খণ্ডের এক যুবক ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি পারাদ্বীপের দিকে যাচ্ছিলেন। তরুণীকে অসহায় অবস্থায় দেখে তিনি নিজের বাইকে তুলে নেন। তার পর তাঁকে নিজের ভাড়াবাড়ির পাঁচতলায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। তার পর তাঁকে ছুড়ে ফেলে দেন পাঁচতলা থেকে।

২২ ফেব্রুয়ারি থেকে তরুণী নিখোঁজ থাকায় তাঁর ভাই পুলিশে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার নিন্দা করেছেন বিজেপি সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy