Advertisement
E-Paper

‘এক দিন ফ্রিজের ভিতরে তোর দেহ মিলবে’! চরিত্র নিয়ে কটাক্ষ প্রেমিকের, চিকিৎসকের দেহ উদ্ধার মুম্বইয়ে, মিলল ছ’পাতার চিঠি

পুলিশ জানিয়েছে, চিঠিতে স্তুতি অভিযোগ তুলেছেন, তাঁকে নানা ভাবে হেনস্থা করতেন প্রেমিক। তাঁর চরিত্র নিয়ে সন্দেহ করতেন। এমনকি কটাক্ষ করতেও ছাড়তেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৭:৫৭
মৃত চিকিৎসক স্তুতি সোনওয়ানে। ছবি: সংগৃহীত।

মৃত চিকিৎসক স্তুতি সোনওয়ানে। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছে। বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে সোমবার। সঙ্গে পাওয়া গিয়েছে ছ’পাতার একটি সুইসাইড নোটও। মৃতের নাম স্তুতি সোনওয়ানে। তিনি মৃত্যুর জন্য প্রেমিককে দায়ী করে গিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ জানিয়েছে, চিঠিতে স্তুতি অভিযোগ তুলেছেন, তাঁকে নানা ভাবে হেনস্থা করতেন প্রেমিক। তাঁর চরিত্র নিয়ে সন্দেহ করতেন। এমনকি কটাক্ষ করতেও ছাড়তেন না। আরও অভিযোগ, প্রেমিক প্রায়ই তাঁকে ঠাট্টা করে বলতেন, ‘‘এক দিন তোর দেহ ফ্রিজের ভিতরে মিলবে।’’ ছ’পাতার চিঠিতে আর কী কী অভিযোগ তুলে গিয়েছেন স্তুতি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, মুম্বইযের অ্যান্টপ হিল এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। সোমবার সকাল ১১টা বেজে যাওয়ার পরেও স্তুতি ঘর থেকে না বার হওয়ায় তাঁকে ডাকাডাকি করা হয়। কিন্তু কোনও সাড়াশব্দ না পাওয়ায়, দরজা ভেঙে তাঁর বাবা-মা ঘরে ভিতরে ঢুকতেই দেখেন স্তুতির দেহ সিলিং ফ্যান থেকে ঝুলছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, স্তুতির পরিবার তাঁর প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে। অভিযুক্ত প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, স্তুতির প্রেমিককে ধরতে পারলেই আসল বিষয় জানা যাবে। তবে স্তুতির ঘর থেকে উদ্ধার হওয়া চিঠি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Suicide
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy