Advertisement
E-Paper

Murder: অন্য ছেলের সঙ্গে বন্ধুত্ব, ‘শাস্তি’ দিতে প্রেমিকার দেহে ব্লেড চালিয়ে খুন করল প্রেমিক

শিলাকে আহত অবস্থায় দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই গুরুতর জখম অবস্থায় মারা যান শিলা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মে ২০২২ ১৩:১৮

প্রতীকী ছবি।

অন্য এক ছেলের সঙ্গে বন্ধুত্ব। খেসারত হিসেবে প্রেমিকের হাতে প্রাণ দিতে হল যুবতীকে। রাজধানী দিল্লির উত্তম নগরে এই ঘটনাটি ঘটেছে। মৃত যুবতীর নাম শিলা (২৩)। অভিযুক্ত প্রেমিক ২৭ বছর বয়সি বিকাশ। দু’জনের বাড়িই উত্তম নগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলা সম্প্রতি অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা শুরু করেন। বিকাশ এই বিষয়টি জানতে পেরে শিলার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর একটি ব্লেড নিয়ে শিলার উপর হামলা চালায় বিকাশ। শিলা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় বিকাশ।

পুলিশ জানিয়েছে, এর পরই শিলার উপর চেপে বসে ব্লেড নিয়ে একাধিকবার আঘাত করেন বিকাশ। এর পর শিলাকে আহত অবস্থায় দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই গুরুতর জখম অবস্থায় মারা যান শিলা।

শিলার মা ইতিমধ্যেই পুলিশের কাছে বিকাশের নামে অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, আগেও বিকাশের নামে একাধিক অপরাধে যুক্ত থাকার অভিযোগ ছিল। গাড়ি চুরি-সহ বেশ কয়েকটি অপরাধমূলক কাজেও বিকাশ যুক্ত ছিলেন বলেই পুলিশ জানিয়েছে। এমনকি, তিনি জেলও খেটেছেন।

১২ মে গাজিয়াবাদের ডাসনা জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়ি আসেন বিকাশ। বাড়িতে পৌঁছে তিনি শিলার সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেন। কিন্তু শিলা তার ফোন ধরেননি বলেও পুলিশ সূত্রে খবর।

Crime Boyfriend stab Girlfriend killed
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy