Advertisement
E-Paper

ছাগল চুরির সন্দেহে নাবালকদের গণপিটুনির অভিযোগ, মৃত এক, গ্রেফতার চার

গণপিটুনির শিকার হয়ে তিন নাবালক আহত হয়। তাদের মধ্যে এক জনের আঘাত গুরুতর হওয়ার কারণে স্থানীয়েরা তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১১:৪৯
Representative image of boy who got lynched

নাবালকদের ঘিরে ধরে হঠাৎ বেধড়ক মারতে শুরু করেন ন’জন ব্যক্তি। প্রতীকী চিত্র।

ছাগলচোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছে এক নাবালক। শনিবার মহারাষ্ট্রের পরভনি এলাকার উখলাদ গ্রামে এই ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনাস্থলে উপস্থিত ছিল আরও দুই নাবালক। গণপিটুনির শিকার হয়েছিল তারাও।

অন্য দিনের মতো শনিবারও নিজেরা সময় কাটাচ্ছিল তিন নাবালক। হঠাৎ তাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরেন ন’জন ব্যক্তি। তাঁদের ধারণা, নাবালকেরা ছাগল চুরি করেছে। পুলিশের অভিযোগ, চোর সন্দেহে তিন জনকেই বেধড়ক মারতে শুরু করেন তাঁরা। গণপিটুনির শিকার হয়ে তিন নাবালক আহত হয়।

তাদের মধ্যে এক জনের আঘাত গুরুতর হওয়ার কারণে স্থানীয়েরা তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সেই নাবালকের। স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, ন’জন অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ন’জনের মধ্যে চার জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

Mumbai Mob Lynching
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy