Advertisement
E-Paper

টুকরো খবর

বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে জঙ্গি হানায় নিহত হলেন ৩৭ বছরের এক মহিলা। আহত তাঁরই আত্মীয় ২১ বছরের এক যুবক। নিম্ন ক্ষমতার আইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) দিয়ে রবিবার এই বিস্ফোরণ ঘটানো হয়ে বলে জানায় পুলিশ। আহতরা একই পরিবারের সদস্য। ৩৭ বছরের ভবানী সম্পর্কে ২১ বছরের কার্তিকের পিসি। বাড়ির বাচ্চাদের নিয়ে তাঁরা চার্চ স্ট্রিটে বেড়াতে যান। কোকোনাট গ্রোভ নামে একটি রেস্তোরাঁর সামনে বিস্ফোরণ হয়। রাস্তায় ছিটকে পড়েন ভবানী। আহত হন কার্তিকও।

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৪ ০২:০৮

বেঙ্গালুরুতে বিস্ফোরণ, হত মহিলা

বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে জঙ্গি হানায় নিহত হলেন ৩৭ বছরের এক মহিলা। আহত তাঁরই আত্মীয় ২১ বছরের এক যুবক। নিম্ন ক্ষমতার আইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) দিয়ে রবিবার এই বিস্ফোরণ ঘটানো হয়ে বলে জানায় পুলিশ। আহতরা একই পরিবারের সদস্য। ৩৭ বছরের ভবানী সম্পর্কে ২১ বছরের কার্তিকের পিসি। বাড়ির বাচ্চাদের নিয়ে তাঁরা চার্চ স্ট্রিটে বেড়াতে যান। কোকোনাট গ্রোভ নামে একটি রেস্তোরাঁর সামনে বিস্ফোরণ হয়। রাস্তায় ছিটকে পড়েন ভবানী। আহত হন কার্তিকও।

সতর্ক শহর

Advertisement

বেঙ্গালুরুর বিস্ফোরণের পরে সতর্কতা জারি হয়েছে দেশের সব বড় শহরে।
কলকাতাতেও রবিবার রাতে জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। ছবি: সুদীপ ঘোষ।

বি নরসিমা নামে এক অটোচালক তাঁদের হাসপাতালে নিয়ে যান। ভবানীর মাথায় আঘাত লেগেছিল। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে মারা যান তিনি। ভবানী আদতে তামিলনাড়ুর বাসিন্দা। ঘটনার অল্প পরেই পৌঁছে যায় পুলিশ। এলাকাটি ঘিরে ফেলা হয়। পুলিশ জানিয়েছে, বর্ষবরণের অনুষ্ঠানের সময়ে বা আগে হামলার সতর্কতা থাকলেও কোনও নির্দিষ্ট তথ্য ছিল না। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। ঘটনার পরে কর্নাটকের মুখ্যমন্ত্রী এস সিদ্দারামাইয়ার সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ঘটনার প্রেক্ষিতে দিল্লি, মুম্বই, কলকাতায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

তথ্য চেয়েও পেলেন না যশোদাবেন

সংবাদ সংস্থা • আমদাবাদ

তথ্যের অধিকার আইনের সাহায্যে নিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্নের উত্তর চেয়েছিলেন প্রধানমন্ত্রী-পত্নী যশোদাবেন। কিন্তু সে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় বলে এক চিঠিতে সম্প্রতি জানিয়েছে গুজরাতের মেহসানার পুলিশ। তাদের যুক্তি, যশোদাবেন যে সব প্রশ্নের উত্তর চেয়েছেন, তা স্থানীয় গোয়েন্দা দফতরের (লোকাল ইন্টেলিজেন্স ব্যুরো বা এলআইবি) এক্তিয়ারভুক্ত। এই সংস্থা তথ্যের অধিকার আইনের আওতায় আসে না। ফলে যশোদাবেনের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় পুলিশের পক্ষে। ২৪ নভেম্বর যশোদাবেন মেহসানার পুলিশের কাছে জানতে চান, প্রথা অনুযায়ী ঠিক কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা পাওয়ার অধিকারী তিনি? তা ছাড়াও কিছু এমন সরকারি নথির প্রতিলিপি তিনি চান যেখানে তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্দেশ রয়েছে। পাশাপাশি নিজের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খেদও প্রকাশ করেন তিনি। যশোদাবেনের অভিযোগ, তাঁর দেহরক্ষীরা সরকারি গাড়িতে চড়লেও তাঁকে সাধারণ গাড়িতেই চলাফেরা করতে হয়। তিনি আরও জানান, যে দেহরক্ষীদের দিয়ে তাঁর নিরাপত্তা বলয় সাজানো, সেই দেহরক্ষীদেরই ভরসা করতে পারেন না তিনি। কারণ, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী তাঁরই দেহরক্ষীদের হাতে খুন হয়েছিলেন। তাই যশোদাবেন আর্জি জানিয়েছিলেন, দেহরক্ষীদের সরকারি নির্দেশের প্রতিলিপি পেশ করা যেন বাধ্যতামূলক করা হয়।

হরপ্পার নিদর্শন উত্তরপ্রদেশে
নিজস্ব প্রতিবেদন

উত্তরপ্রদেশের বাগপতের চান্ডিয়ান গ্রামে খননকার্য চালানোর সময় ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই) একটি বাড়ির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। ধ্বংসাবশেষ দেখে অনুমান যে, ওই বাড়িটি হরপ্পা সভ্যতার শেষ দিকে তৈরি। ২৭ নভেম্বর ওই এলাকা খনন শুরু করে পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ। তখন ওই এলাকায় কিছু জিনিস পাওয়া যায় যা থেকে পরিষ্কার যে সেগুলি হরপ্পা সভ্যতার সময়ও ছিল। সর্বেক্ষণের প্রাক্তন মহা অধিকর্তা গৌতম সেনগুপ্ত জানিয়েছেন, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে হরপ্পা সভ্যতার নিদর্শন আগেও পাওয়া গিয়েছে। তাঁর কথায়, “হরিয়ানা, পঞ্জাব-সহ এই এলাকায় হরপ্পা সভ্যতার নানা পর্যায়ের যে নিদর্শন মিলেছে, তাতে স্থানীয় বৈশিষ্ট্য ও চরিত্রও চোখে পড়ে। যে কারণে, হরপ্পা সভ্যতা সম্পর্কে আমাদের ধ্যানধারণারও গুণগত পরিবর্তন ঘটছে।”

আত্মঘাতী ১২ জন কৃষক

গত ৭২ ঘণ্টায় আত্মহত্যা করেছেন ১২ জন কৃষক। মহারাষ্ট্রের বিদর্ভ এলাকার ঘটনা। তুলোর চাষে ক্ষতি হওয়ার জন্যই এঁরা আত্মঘাতী হয়েছেন বলে দাবি বিদর্ভ জন আন্দোলন সমিতির সভাপতি কিশোর তিওয়ারির। তিনি তুলো চাষিদের জন্য সরকারের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যও দাবি করেছেন। ২০১৪ সালে এ পর্যন্ত ৫২ জন কৃষক আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছেন কিশোর।


প্রার্থনা। অমৃতসরের স্বর্ণমন্দিরে । ছবি: এএফপি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy