অবসরের পরে কিছু দিন বাদ গিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতিদের কোনও পদে নিয়োগ করা বা ‘কুলিং অব পিরিয়ড’-এর কথা সংবিধানে নেই বলে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়ে দিলেন। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বাড়ানোরও কোনও প্রস্তাব নেই।
রাজ্যসভায় আজ আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা প্রশ্ন তুলেছিলেন, প্রয়াত অরুণ জেটলি বলেছিলেন, অবসরের পরে নতুন পদের আকাঙ্ক্ষা বিচারপতিদের অবসরের আগের রায়কে প্রভাবিত করে। মোদী সরকার অবসরপ্রাপ্ত বিচারপতিদের কাউকে রাজ্যসভার সাংসদ মনোনীত করছে, কাউকে বিভিন্ন সংস্থার শীর্ষপদে বসাচ্ছে। কেন অবসরের পরে সময়ের ব্যবধান রাখা হচ্ছে না, কেন অবসরের বয়স বা পেনশন বাড়ানো হচ্ছে না!
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করার জন্য চড্ডা এই সব প্রশ্ন তুলছেন। এই ‘কুলিং অফ পিরিয়ড’-এর কথা
সংবিধানে কোথাও নেই। সরকারের বিভিন্ন সংস্থা, ট্রাইব্যুনালের ফাঁকা পদে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করতেই হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)