Advertisement
E-Paper

তিন মাসের মধ্যে তৃতীয় বার অসুস্থ হয়ে পড়লেন শরদ পওয়ার! তড়িঘড়ি ভর্তি করানো হল মুম্বইয়ের হাসপাতালে

৮৫ বছর বয়সি শরদের বুকে সংক্রমণ ধরা পড়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এর আগে ফেব্রুয়ারি মাসে দু’বার এনসিপি (এসপি)-র রাজ্যসভা সাংসদকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ২০:৫২
Former Maharashtra CM and NCP (SP) chief Sharad Pawar hospitalized in Mumbai

শরদ পওয়ার। —ফাইল চিত্র।

দু’মাসের ব্যবধানে আবার অসুস্থ হয়ে পড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি (এসপি) প্রধান শরদ পওয়ার। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। দলীয় সূত্রের খবর, দু’দিন আগে তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়।

৮৫ বছর বয়সি শরদের বুকে সংক্রমণ ধরা পড়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রসঙ্গত, চলতি বছর এই নিয়ে তিন বার শরদকে হাসপাতালে ভর্তি করানো হল। গত ৯ ফেব্রুয়ারি গলায় সংক্রমণের কারণে তাঁকে পুণের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পর তাঁকে ছুটি দেওয়া হয়। কিন্তু ২২ তাঁর শারীরিক অবস্থার ফের অবনতি হওয়ায় ওই হাসপাতালেই নিয়ে যাওয়া হয়। এনসিপি-র প্রতিষ্ঠাতা রাজ্যসভা সাংসদ কয়েক দিন চিকিৎসাধীন থাকার পরে দ্বিতীয় বার ছুটি পেয়েছিলেন হাসপাতাল থেকে।

শরদের কন্যা তথা এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে মঙ্গলবার বলেন, ‘‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও কিছু ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে (শরদ) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরেই তাঁর স্বাস্থ্য সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাবে।’’ মঙ্গলবার বারামতি বিধানসভা উপনির্বাচনে এনসিপি প্রার্থী সুনেত্রা পওয়ারের হয়ে শরদের প্রচার করতে যাওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে সেই কর্মসূচি বাতিল হয়েছে। শরদের ভাইপো অজিতের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর কারণে বারামতিতে উপনির্বাচন হচ্ছে। সেখানে এনসিপি প্রার্থী হয়েছেন অজিতের স্ত্রী সুনেত্রা। তাৎপর্যপূর্ণ ভাবে সেখানে সহযোগী কংগ্রেসে প্রার্থী থাকলেও শরদের এনসিপি (এসপি) সমর্থন করছে সুনেত্রাকে।

Advertisement
Sharad Pawar NCP Leader Hospitalized Health Update NCP Ajit Pawar Supriya Sule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy