Advertisement
E-Paper

মুক্তির আর্জি খারিজ নয়: কেন্দ্র

রাজীব হত্যায় দোষী সাব্যস্ত সাত জনের মুক্তির আবেদন খারিজ করার খবর ঠিক নয় বলে জানাল কেন্দ্রীয় সরকার। বুধবার একটি সংবাদপত্রে বেরোয় ওই সাত জনকে মুক্তির যে আর্জি তামিলনাড়ু সরকার জানিয়েছিল, তা খারিজ করে দিয়েছে কেন্দ্র। ওই প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রকের এক বলেছিলেন, ‘‘বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। কোনও সরকারের এক্তিয়ার নেই ওই সাত জনকে মুক্ত ঘোষণা করার।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ০৪:৩২

রাজীব হত্যায় দোষী সাব্যস্ত সাত জনের মুক্তির আবেদন খারিজ করার খবর ঠিক নয় বলে জানাল কেন্দ্রীয় সরকার। বুধবার একটি সংবাদপত্রে বেরোয় ওই সাত জনকে মুক্তির যে আর্জি তামিলনাড়ু সরকার জানিয়েছিল, তা খারিজ করে দিয়েছে কেন্দ্র। ওই প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রকের এক বলেছিলেন, ‘‘বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। কোনও সরকারের এক্তিয়ার নেই ওই সাত জনকে মুক্ত ঘোষণা করার।’’

আজ ওই প্রতিবেদন পড়ার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরেফ বলা হয়, তামিলনাড়ু সরকারের ওই আর্জি এখনও পর্যন্ত নাকচ করেনি কেন্দ্র।

১৯৯১ সালের ২১ মে চেন্নাইয়ের শ্রীপেরুমপুদুরে নির্বাচনী সভা করতে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণে মারা যান প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী। তামিল জঙ্গি গোষ্ঠী এলটিটিই গোটা দায় স্বীকার করে। রাজীব হত্যায় অভিযুক্ত ভি শ্রীহরণ, এ জি পেরারিভালম, টি সুথেন্দ্ররাজা, জয়কুমার, রবার্ট পায়স, রবিচন্দ্রন এবং নলিনী— এই সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তবে এরা ইতিমধ্যে ২৪ বছরের জেল খেটেছে। জয়ললিতা সরকার তাই কেন্দ্রকে চিঠি লিখে সাত জনকে মুক্তি দেওয়ার আর্জি জানায়। তার প্রেক্ষিতেই কেন্দ্র জানিয়েছে, তামিলনাড়ু সরকারের আর্জি তারা নাকচ করে দেয়নি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy