মধ্য প্রদেশের ইনদওরে বিষাক্ত জল খেয়ে মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার দেশের সব রাজ্য সরকারকে শহরের পানীয় জলের দূষণ রোধ করার জন্য সেখানকার ঝুঁকিপূর্ণ এলাকা এবং পুরনো পরিকাঠামোর মূল্যায়ন করার নির্দেশ দিয়েছে তারা।
পিটিআই সূত্রে খবর, কেন্দ্রের অম্রূত ভারত প্রকল্পের অধীনে পানীয় জল সরবরাহ লাইনের খুব কাছাকাছি থাকা নিষ্কাশন লাইনগুলি চিহ্নিত করে ভূ-স্থানিক তথ্যের সাহায্যে জল ও নিষ্কাশন নেটওয়ার্ক ডিজিটাল ম্যাপিং পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্র।
কেন্দ্রের আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী টোকান শাহু জানান, জল সরবরাহ ও পয়ঃনিষ্কাশন রাজ্য সরকারের বিষয়। কোনও জায়গায় এই ধরনের লাইনে সামান্য সমস্যা দেখা দিলে তা দ্রুত সারানোর নির্দেশ দিয়েছেন তিনি।