Advertisement
E-Paper

দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪ হাজার পেরিয়ে গেল

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ মে, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১০:০১
গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ভারতে গত কয়েক দিন ধরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ৩ লক্ষ ২৬ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। দৈনিক সংক্রমণ কমলেও ফের বেড়েছে দৈনিক মৃত্যু। শনিবার দৈনিক মৃত্যু নেমেছিল ৪ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় তা ফের ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ মে, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ২৮৪ জনের। দেশে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৬.৯৮ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৭.৮৪ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭ জন। মোট সুস্থতার সংখ্যা ২ কোটি পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৩৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৮ লক্ষ ৩২ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩১ কোটি ৪৮ লক্ষ ৫০ হাজার ১৪৩ জনের। অন্য দিকে এক দিনে দেশে ১৭ লক্ষ ৬২ হাজার ৫৮৫ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১৮ কোটি ২২ লক্ষ ২০ হাজার ১৬৪ জন টিকা পেয়েছেন দেশে।

India COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy