Advertisement
E-Paper

Coronavirus in India: ফের প্রায় সাড়ে সাত শতাংশ বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যুও পাঁচ শতাধিক

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৮ জুলাই, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৬ হাজার ৬৫।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১০:০৪
দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দেশে ফের দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৫৭, যা শনিবারের তুলনায় ৭.৪ শতাংশ বেশি। দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৫১৮ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৮ জুলাই, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৬ হাজার ৬৫। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৩ হাজার ৬০৯ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.১৩ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৪ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ২ লক্ষ ৬৯ হাজার ৭৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২২ হাজার ৬৬০।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৯ লক্ষ ৩৬ হাজার ৭০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ কোটি ৩৯ লক্ষ ৫৮ হাজার ৬৬৩ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৫১ লক্ষ ১ হাজার ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪০ কোটি ৪৯ লক্ষ ৩১ হাজার ৭১৫ জন টিকা পেয়েছেন দেশে।

COVID-19 Central Health Ministry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy