Advertisement
E-Paper

Covid-19: সুস্থ হলেন রুক্মিণী মৈত্র, কোভিডে সংক্রমিত খ্যাতনামীরা কে কেমন আছেন এখন

দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ২২:০৬
সুস্থ হলেন রুক্মিনী মৈত্র

সুস্থ হলেন রুক্মিনী মৈত্র

দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। বিশেষজ্ঞদের একাংশের দাবি, কোভিডের দ্বিতীয় তরঙ্গে যে ভাবে গোটা ভারত জুড়ে সংক্রমণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল, এ বারও ঠিক একই ছবি দেখা যেতে পারে। তৃতীয়বারের এই করোনা স্ফীতিতে রোজই কোনও না কোনও খ্যাতনামী আক্রান্ত হচ্ছেন কোভিডে।

তবে বৃহস্পতিবার নতুন করে কোনও খ্যাতনামী অবশ্য কোভিডে আক্রান্ত হননি। বরং সংক্রমণমুক্ত হলেন অভিনেতা সাংসদ দেব অধিকারীর বান্ধবী রুক্মিণী মৈত্র। গত ৫ জানুয়ারি দেব ও রুক্মিণী দু’জনেই জানিয়েছিলেন, তাঁরা কোভিডে আক্রান্ত হয়েছেন। রুক্মিণী লেখেন, ‘আমিও কোভিড পজিটিভ। নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। পারিবারিক চিকিৎসকের নির্দেশ মেনে চলছি। পরিবারের সবার থেকে বিচ্ছিন্ন।’ তবে দেব সুস্থ হয়ে উঠেছেন কি না, তা জানা যায়নি।

নীচে এক নজরে দেখে নিন খ্যাতনামী আক্রান্তদের তালিকা। একই সঙ্গে জেনে নিন তাঁরা কে কোথায় আছেন এবং কেমন আছেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

Covid -19 Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy