Advertisement
E-Paper

Covid-19: আক্রান্ত হলেন স্বরা, বনিও! সংক্রমিত খ্যাতনামীরা কে কেমন আছেন এখন

শুক্রবার করোনা আক্রান্ত হলেন স্বরা ভাস্কর। ইনস্টাগ্রামে এ কথা জানিছেন বলিউড অভিনেত্রী নিজেই। তিনি জানান, আপাতত বাড়িতেই সপরিবারে নিভৃতবাসে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২২ ২১:৪৯
আক্রান্ত স্বরা ও বনি

আক্রান্ত স্বরা ও বনি

গোটা দেশেই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্যে দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, কোভিডের দ্বিতীয় তরঙ্গে ডেল্টার প্রভাবে যে ভাবে গোটা ভারত জুড়ে সংক্রমণ বাড়াবা়ড়ি পর্যায়ে পৌঁছেছিল, এ বারও ঠিক একই রকম ছবি দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে রোজই কোনও না কোনও খ্যাতনামী আক্রান্ত হচ্ছেন কোভিডে।

শুক্রবার করোনা আক্রান্ত হলেন স্বরা ভাস্কর। ইনস্টাগ্রামে এ কথা জানিছেন বলিউড অভিনেত্রী নিজেই। তিনি জানান, আপাতত বাড়িতেই সপরিবারে নিভৃতবাসে রয়েছেন। সংক্রমিত হয়েছেন বলিউডের সঙ্গীতশিল্পী বিশাল দাদলানিও। তিনিও জানান, চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

টলিউডেও খ্যাতনামীদের তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। এ বার আক্রান্ত হলেন অভিনেতা বনি সেনগুপ্ত। বনি জানান, নিজের বাড়ির নীচের ফ্ল্যাটে নিভৃতবাসে রয়েছেন। করোনা পরীক্ষা হয়েছে অনুপ সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়েরও। তাঁদের ফলাফল এখনও জানা যায়নি। বনি অভিনীত ‘জতুগৃহ’ ছবির প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ও আক্রান্ত হয়েছেন কোভিডে।

নীচে এক নজরে দেখে নিন খ্যাতনামী আক্রান্তদের তালিকা। একই সঙ্গে জেনে নিন তাঁরা কে কোথায় আছেন এবং কেমন আছেন।

গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

Coronavirus in India Covid 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy