Advertisement
E-Paper

দেশের গোয়েন্দা প্রধানের বাড়িতে নিজের কালাশনিকভ চালিয়ে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

পুলিশ সূত্রের খবর, আত্মঘাতী রাজবীর কুমার সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। আইবি ডিরেক্টরের বাড়ির নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বাহিনীতে ছিলেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০১
crpf jawan

সার্ভিস কালাশনিকভের গুলিতে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান। প্রতীকী ছবি।

দিল্লিতে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের (আইবি) ডিরেক্টরের সরকারি বাংলোয় আত্মঘাতী হলেন এক সিআরপিএফ জওয়ান। শুক্রবার সন্ধ্যায় দিল্লির তুঘলক রোডে ওই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী ৫৩ বছরের রাজবীর কুমার সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। আইবির ডিরেক্টরের বাড়ির নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বাহিনীতে ছিলেন তিনি। নিজের সার্ভিস কালাশনিকভ থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়েক দিনের ছুটি কাটিয়ে শুক্রবারই বাড়ি থেকে ফিরে ডিউটিতে যোগ দিয়েছিলেন রাজবীর। পারিবারিক কারণে মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ফৌজদারি দণ্ডবিধির ১৭৪ ধারা (আত্মহত্যা) মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

crpf CRPF Jawan Delhi Police IB Intelligence Bureau
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy