Advertisement
E-Paper

মুম্বইয়ের পালঘরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, মৃত টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে সাইরাস আমদাবাদ থেকে মুম্বইয়ে মার্সিডিজে করে ফিরছিলেন। মহারাষ্ট্রের পালঘরের কাছে গাড়িটি সওয়া ৩টে নাগাদ সূর্য নদীর সেতুর উপরে ডিভাইডারে ধাক্কা মারে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৯
সাইরাস মিস্ত্রি। দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি।

সাইরাস মিস্ত্রি। দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। মহারাষ্ট্রের পালঘরের কাছে রবিবার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, সাইরাসের গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে আমদাবাদ থেকে মুম্বইয়ে মার্সিডিজে করে ফিরছিলেন সাইরাস। পালঘরের কাছে সওয়া ৩টে নাগাদ সূর্য নদীর সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এটি একটি দুর্ঘটনা। সাইরাসের সঙ্গে গাড়িতে আরও দু’জন ছিলেন। তাঁদের উদ্ধার করে গুজরাতের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে তাঁর বাবা পালোনজি মিস্ত্রি অবসরের পর সাইরাস টাটা বোর্ডে যোগ দেন। ছ’বছর পর ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যান। তার পরই সেই পদে আসেন সাইরাস। তিনি সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি। টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ারও ছিল তাঁর হাতে। ২০১৬ পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন সাইরাস। ওই বছরেই টাটা সন্স বোর্ড তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয়।

Cyrus Mistry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy