Advertisement
E-Paper

Covid update: ২৪ ঘণ্টায় বাড়ল মৃতের সংখ্যা, দৈনিক সংক্রমণের শীর্ষে কেরল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিডে দৈনিক সংক্রমণের সংখ্যা ২,২২৬।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৩:১৮
গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক লাফে ২৫ থেকে বেড়ে হল ৬৫।

গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক লাফে ২৫ থেকে বেড়ে হল ৬৫। ফাইল চিত্র

বৃহস্পতিবার থেকে টানা চার দিন কোভিডে দৈনিক সংক্রমিতের সংখ্যা দু’হাজারের উপরেই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে সংক্রমিতের সংখ্যা সামান্য কমে হল ২,২২৬। শনিবার এই সংখ্যা ছিল ২,৩২৩। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২,২০২ জন কোভিডের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৫ লক্ষ ৯৭ হাজার তিন জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, ভারতে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত হয়েছেন ৫৫৮ জন। এর পরে রয়েছে দিল্লি (৪৭৯), মহারাষ্ট্র (৩০৭) ও হরিয়ানা (২৩৫)। মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, লক্ষদ্বীপ, দাদরা ও নগর হবেলী এবং দমন ও দিউ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা শূন্য।

কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক লাফে ২৫ থেকে বেড়ে হল ৬৫। এর মধ্যে কেরলেই মৃত্যু ৬৩ জনের। এ ছাড়া উত্তরপ্রদেশ ও দিল্লিতে এক জন ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, কোভিডে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৪১৩। বর্তমানে দেশ জুড়ে ১৯২ কোটি ২৮ লক্ষ ৬৬ হাজার ৫২৪ টিকাকরণ হয়েছে।

Covid corona Daily Covid Bulletin COVID19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy