Advertisement
E-Paper

২৪ ঘণ্টায় দেশে দৈনিক কোভিড আক্রান্ত বেড়ে পাঁচ হাজার পার, সংক্রমণের শীর্ষে কেরল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫,৩৭৯। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৬ জন। ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার ১.৬৭ শতাংশ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ ১০:২০
গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ৭,০৯৪ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন।

গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ৭,০৯৪ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। —ফাইল চিত্র

দেশ জুড়ে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ হাজারের ঘরে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৫,৩৭৯। মঙ্গলবার এই সংখ্যা ছিল ৪,৪১৭। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যায়, দৈনিক সংক্রমণের শীর্ষে এখনও রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ১,১৫৪। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে মহারাষ্ট্র (৮৬৯), কর্নাটক (৫৯২), তামিলনাড়ু (৪৪৯) ও ওড়িশা (২৩১)।

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন। চলন্ত গড় কী এবং কেন তা লেখার শেষে আলাদা করে বলা হয়েছে।)

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে ১১ জনের মৃত্যু আগেই হয়েছিল যা তালিকায় পরে নথিভুক্ত করা হয়েছে। মহারাষ্ট্র, কর্নাটক, পশ্চিমবঙ্গ ও ছত্তীশগঢ়ে দু’জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ ছাড়া তামিলনাড়ু, দিল্লি, ওড়িশা, গুজরাত, পঞ্জাব, হরিয়ানা ও উত্তরাখন্ডে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার এই সংখ্যা ছিল ২৩। দেশে এখনও পর্যন্ত ৫ লক্ষ ৩০ হাজার ৬০৪ জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ১.৬৭ শতাংশ। মঙ্গলবার দৈনিক সংক্রমণের হার ছিল ১.২০ শতাংশ। যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ৭,০৯৪ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৮ লক্ষ ৯৩ হাজার ৫৯০ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ।

(চলন্ত গড় বা মুভিং অ্যাভারেজ কী: একটি নির্দিষ্ট দিনে পাঁচ দিনের চলন্ত গড় হল— সেই দিনের সংখ্যা, তার আগের দু’দিনের সংখ্যা এবং তার পরের দু’দিনের সংখ্যার গড়। উদাহরণ হিসেবে— দৈনিক নতুন করোনা সংক্রমণের লেখচিত্রে ১৪ জুনের তথ্য দেখা যেতে পারে। সে দিনের মুভিং অ্যাভারেজ ছিল ৮,৮৫৯। কিন্তু সে দিন নতুন আক্রান্তের প্রকৃত সংখ্যা ছিল ৬,৫৯৪। তার আগের দু’দিন ছিল ৮,৫৮২ এবং ৮,০৮৪। পরের দু’দিনের সংখ্যা ছিল ৮,৮২২ এবং ১২,২১৩। ১২ থেকে ১৬ জুন, এই পাঁচ দিনের গড় হল ৮,৮৫৯, যা ১৪ জুনের চলন্ত গড়। ঠিক একই ভাবে ১৫ জুনের চলন্ত গড় হল ১৩ থেকে ১৭ জুনের আক্রান্তের সংখ্যার গড়। পরিসংখ্যানবিদ্যায় দীর্ঘমেয়াদি গতিপথ সহজ ভাবে বোঝার জন্য এবং স্বল্পমেয়াদি বড় বিচ্যুতি এড়াতে এই পদ্ধতি ব্যবহার করা হয়)

corona COVID-19 Daily Covid Bulletin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy