Advertisement
E-Paper

Today's Covid Update: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৪ ঘণ্টায় কমে ১৬ হাজার, সংক্রমণের শীর্ষে এখনও দিল্লি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৬,১৬৭। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪১ জন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ১০:৪১
দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ৬.১৪ শতাংশ।

দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ৬.১৪ শতাংশ। —ফাইল চিত্র

টানা চার দিন ধরে দেশে করোনার দৈনিক সংক্রমণের রেখচিত্র নিম্নমুখী রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা আরও কমে ১৬,১৬৭। রবিবার এই সংখ্যা ছিল ১৮,৭৩৮। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যায়, দেশে দৈনিক সংক্রমণের শীর্ষে এখনও দিল্লি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৪২৩। দৈনিক সংক্রমণের তালিকায় রাজধানীর পরে রয়েছে কর্নাটক (১,৮৩৭), মহারাষ্ট্র (১,৮১২), কেরল (১,১৫৮) ও তামিলনাড়ু (১,০৫৭)।

গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ৬.১৪ শতাংশ। রবিবার দৈনিক সংক্রমণের হার ছিল ৫.০২ শতাংশ। যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ১৫,৫৪৯ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৪ লক্ষ ৯৯ হাজার ৬৫৯ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন। চলন্ত গড় কী এবং কেন তা লেখার শেষে আলাদা করে বলা হয়েছে।)

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১ জনের। এর মধ্যে কেরলে মৃতের সংখ্যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় কেরলে ১৫ জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ ছাড়া কর্নাটকে চার জন, গুজরাতে তিন জন, পশ্চিমবঙ্গ, দিল্লি, ওড়িশা, মধ্যপ্রদেশ,পঞ্জাব ও মণিপুরে দু’জন এবং উত্তরাখণ্ড, মেঘালয়, হরিয়ানা, ছত্তীসগঢ়, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবার এই সংখ্যা ছিল ৪০। পরিসংখ্যান অনুযায়ী, কোভিডে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৯ হাজার ২৯৩। এখনও পর্যন্ত দেশে ২০৬ কোটি ৫৬ লক্ষ ৫৪ হাজার ৭৪১ টিকাকরণ হয়েছে।

(চলন্ত গড় বা মুভিং অ্যাভারেজ কী: একটি নির্দিষ্ট দিনে পাঁচ দিনের চলন্ত গড় হল— সেই দিনের সংখ্যা, তার আগের দু’দিনের সংখ্যা এবং তার পরের দু’দিনের সংখ্যার গড়। উদাহরণ হিসেবে— দৈনিক নতুন করোনা সংক্রমণের লেখচিত্রে ১৪ জুনের তথ্য দেখা যেতে পারে। সে দিনের মুভিং অ্যাভারেজ ছিল ৮,৮৫৯। কিন্তু সে দিন নতুন আক্রান্তের প্রকৃত সংখ্যা ছিল ৬,৫৯৪। তার আগের দু’দিন ছিল ৮,৫৮২ এবং ৮,০৮৪। পরের দু’দিনের সংখ্যা ছিল ৮,৮২২ এবং ১২,২১৩। ১২ থেকে ১৬ জুন, এই পাঁচ দিনের গড় হল ৮,৮৫৯, যা ১৪ জুনের চলন্ত গড়। ঠিক একই ভাবে ১৫ জুনের চলন্ত গড় হল ১৩ থেকে ১৭ জুনের আক্রান্তের সংখ্যার গড়। পরিসংখ্যানবিদ্যায় দীর্ঘমেয়াদি গতিপথ সহজ ভাবে বোঝার জন্য এবং স্বল্পমেয়াদি বড় বিচ্যুতি এড়াতে এই পদ্ধতি ব্যবহার করা হয়)

COVID-19 Daily Covid Bulletin corona
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy