দিল্লি বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তেরা পরস্পরের সঙ্গে যোগাযোগের জন্য এক বিশেষ ধরনের ইমেল ব্যবহার করতেন। তদন্তকারী সূত্রের খবর, ওই বিশেষ ইমেলকে বলা হয় ‘ডেড ড্রপ’। শুধু এই বিশেষ ইমেলই নয়, তাঁরা ‘হাইলি এনক্রিপ্টেড’ অ্যাপের মাধ্যমে পরস্পরের মধ্যে কথাবার্তা চালাতেন। তদন্তকারী সূত্রে খবর, মূলত চরবৃত্তি এবং জঙ্গি কার্যকলাপের জন্য এই ধরনের ইমেল ব্যবহার করা হয়ে থাকে। দিল্লি বিস্ফোরণের চক্রান্তকারীরা সেই পদ্ধতিতেই নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে তদন্তকারীদের দাবি। কী এই ‘ডেড ড্রপ’ ইমেল?
‘ডেড ড্রপ’ ইমেল বলতে এমন একটি পদ্ধতি বোঝায়, যেখানে দুই ব্যক্তি কোনও বার্তা বিনিময় করতে একটি ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করেন, কিন্তু কেউই একে অপরকে সরাসরি ইমেল পাঠান না। বরং দু’জনেই একই ইমেল অ্যাকাউন্টে লগ ইন করে ড্রাফ্ট ফোল্ডারে বার্তা লিখে রেখে দেন। অন্য জন লগ ইন করে ড্রাফ্ট পড়েন, উত্তরও একই ভাবে ড্রাফ্টেই রেখে যান। এ ভাবে বার্তা পাঠানো বা গ্রহণের কোনও রেকর্ড থাকে না। তাই এই পদ্ধতিকে ‘ডেড ড্রপ’ বলা হয় (গোপনে তথ্য বিনিময়ের মতো পদ্ধতি)। অর্থাৎ ড্রাফ্টে বার্তা রেখে এক ইমেইল অ্যাকাউন্টে গোপনে যোগাযোগ করার পদ্ধতি।
তদন্তকারী সূত্রে খবর, ‘ডেড ড্রপ’ ইমেল ছাড়াও থ্রিমা, টেলিগ্রাম এবং সেশন— এই অ্যাপগুলি ব্যবহার করেও নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন বিস্ফোরণকাণ্ডের অভিযুক্তেরা। থ্রিমা হল একটি নিরাপদ মেসেজিং অ্যাপ, যেটি ‘হাইলি এনক্রিপ্টেড’। অর্থাৎ, কারও বার্তা, কল, ফাইল— সবই শুধু বার্তাপ্রেরক এবং বার্তাপ্রাপক পড়তে বা শুনতে পারেন। মাঝখানে কেউই দেখতে পারেন না। সেশন অ্যাপের কাজও একই রকম। এই অ্যাপের জন্য কোনও ফোন নম্বর বা ইমেল আইডি প্রয়োজন হয় না। এই অ্যাপের কোনও সেন্ট্রাল সার্ভার নেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?