Advertisement
E-Paper

রিল বানাতে নির্মীয়মাণ সেতুতে উঠে ‘স্টান্ট’! সিমেন্টের চাঁইয়ে ধাক্কা লেগে মাথা ফেটে মৃত্যু তরুণের, ভিডিয়ো ভাইরাল

সেতু থেকে নীচে পড়ে যাওয়ার পর তরুণের মাথায় সিমেন্টের একটি চাঁই পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন তরুণ। রাস্তায় বেরিয়ে রিল বানানোর ‘ভূত’ চেপে ধরল তাঁকে। সামনে একটি নির্মীয়মান সেতু দেখে বন্ধুকে নিয়ে সেখানে উঠে পড়লেন তরুণ। নির্মীয়মান সেতুতে উঠে লাফাতে গিয়ে আর টাল সামলাতে পারলেন না তিনি। সেতু থেকে পা পিছলে নীচে পড়ে যান তরুণ। সিমেন্টের চাঁইয়ের তলায় চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘শচিন গুপ্ত’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ নির্মীয়মান সেতুতে উঠে লাফাতে যাচ্ছিলেন। বেসামাল হয়ে সিমেন্টের চাঁইসুদ্ধ নীচে পড়ে যান তিনি। সেতু থেকে নীচে পড়ে যাওয়ার পর তরুণের মাথায় সিমেন্টের একটি চাঁই পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনাটি শুক্রবার বিকেলে উত্তরপ্রদেশের বরেলীর রিছোলা গ্রামে ঘটেছে। ২২ বছর বয়সি তরুণের নাম মহম্মদ ফয়জ়ন।

বিকেলে বন্ধু অনুজকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলে তিনি। বিজৌরিয়া রেলস্টেশনের কাছে পৌঁছোতেই একটি নির্মীয়মান সেতু নজরে পড়ল তাঁর। সঙ্গে সঙ্গে রিল বানানোর ইচ্ছা জাগল তাঁর মনে। বন্ধুকে নিয়ে সেই সেতুতে উঠে পড়লেন তিনি। অনুজের হাতে মোবাইল ধরিয়ে তাঁকে ভিডিয়ো তোলার নির্দেশ দিলেন ফয়জ়ন।

রিল বানানোর জন্য সেতুতে উঠে ‘স্টান্ট’ দেখাচ্ছিলেন তিনি। কিন্তু বেসামাল হয়ে পা পিছলে নীচে পড়ে যান তরুণ। তরুণের মাথায় সিমেন্টের চাঁই পড়লে তাঁর মাথা ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২২ বছর বয়সি তরুণের। পুরো ঘটনাটি ভিডিয়োয় ধরা পড়ে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে সমালোচনা করতে শুরু করেন নেটপাড়ার একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আজকাল জীবনের ঝুঁকি নিয়েও লোকজন রিল বানাতে উৎসাহী হয়ে ওঠেন। খুব বিপজ্জনক।’’

Viral Video Uttar Pradesh Bareilly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy