জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত তাঁর সঙ্গীদের কাছে ‘লেডি সার্জন’ নামে পরিচিত। দিল্লি বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত ফরিদাবাদের আল ফালহা্ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক শাহীন সইদকে এই নামেই ডাকতেন সঙ্গীরা। জইশ জঙ্গি সংগঠনের সঙ্গেও তাঁর যোগসূত্র উঠে এসেছে বলে সূত্রের খবর। সেই জঙ্গিদলেও তাঁকে সকলে ‘লেডি সার্জন’ বলেই ডাকতেন। তদন্তকারীদের একটি সূত্র অন্তত তেমনই দাবি করেছে।
ওই সূত্রের দাবি, শাহীনের পরিকল্পনা ছিল হামলা সফল হতেই দেশ ছেড়ে পালাবেন। ঘটনাচক্রে, দিল্লি বিস্ফোরণের সাত দিন আগে পাসপোর্ট যাচাই (ভেরিফিকেশন) করিয়েছিলেন তিনি। সূত্রের খবর, ফরিদাবাদ থেকে এক পুলিশকর্মী যাচাই করার কাজের জন্য আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন গত ৩ নভেম্বর। দুবাইয়ে যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন শাহীন। আর এখান থেকেই সন্দেহ করা হচ্ছে, হামলার পরিকল্পনা ঠিকমতো সফল হলেই দেশ ছেড়ে দুবাইয়ে পালাতেন শাহীন। কিন্তু বিস্ফোরণের আগের দিনই অর্থাৎ ৯ নভেম্বর আল ফালহা্ থেকেই গ্রেফতার করা হয় শাহীন এবং আরও এক চিকিৎসক মুজ়াম্মিলকে।
তদন্তকারী এক সূত্রের দাবি, দিল্লি বিস্ফোরণের কয়েক দিন আগে অক্টোবরের শেষের দিকে পাসপোর্টের আবেদন করেছিলেন শাহীন। ৩ নভেম্বর ফরিদাবাদের ধৌজ থানা থেকে পুলিশ গিয়ে শাহীনের পাসপোর্ট এবং ভিসা যাচাই করে। পুলিশকর্মীরা সেই তথ্য যাচাইয়ের জন্য আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের ফ্ল্যাট নম্বর ৩২-এ যান। সেখানে পৌঁছে শাহীনের যাবতীয় তথ্য পরীক্ষা করেন। তার পর সেই নথির প্রতিলিপি নেন তাঁরা। ছবিও তোলেন। সেই সময় শাহীন একাই ছিলেন বলে ফরিদাবাদ পুলিশ সূত্রে খবর।
সূত্রের খবর, পাসপোর্ট ভেরিফিকেশন রিপোর্ট তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু কিছু কারণের জন্য তথ্য যাচাইয়ের পরেও পাসপোর্ট ছাড়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। আর তার জেরেই দেশ ছাড়ার প্রক্রিয়া আটকে যায় শাহীনের। ঘটনাচক্রে, দিল্লি বিস্ফোরণের পর যখন শাহীনের ফোন এবং নথি বাজেয়াপ্ত করা হয়, সেই সময় ভিসার জন্য আবেদন এবং অসম্পূর্ণ হয়ে থাকা ভেরিফিকেশনের বিষয়টিও প্রকাশ্যে আসে। আর সেখান থেকেই সন্দেহ দৃঢ় হয়েছে, বিস্ফোরণের পরই দেশ ছেড়ে পালানোর ছক কষেছিলেন চিকিৎসক শাহীন।
অন্য দিকে, আল ফালহা্ বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র এনডিটিভি-কে জানিয়েছে, শাহীন প্রতি দিন বিকেল ৪টের সময় ‘আসল কাজ’ করার কথা উল্লেখ করতেন অনেকের কাছে। কিন্তু ৪টের পর সেই ‘আসল কাজ’ কী ছিল কেউ জানতেন না বলে দাবি। বিকেল ৪টের পর শাহীনের সেই ‘আসল কাজ’ কী, তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?