পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের স্লিপার সেল তৈরির দায়িত্বে ছিলেন দিল্লি বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত চিকিৎসক উমর-উন-নবি। তদন্তকারী সূত্রে খবর, উমরের ফোন ঘেঁটে এমনই তথ্য মিলেছে। ওই সূত্রের দাবি, মূলত উচ্চশিক্ষিত এবং যাঁদের অপরাধের কোনও রেকর্ড নেই, কেউ সন্দেহ করবেন না— এ রকম তরুণ-তরুণীদের খোঁজ চালিয়ে তাঁদের সম্পর্কে তথ্য জোগাড় করতেন। তার পর সেই তরুণ-তরুণীর সঙ্গে সমাজমাধ্যমে বন্ধুত্ব পাতাতেন উমর।
ওই সূত্র আরও জানিয়েছে, উচ্চশিক্ষিত এবং অপরাধের কোনও রেকর্ড নেই এমন তরুণ-তরুণীদের কথার জালে ফাঁসিয়ে চলত মগজধোলাইয়ের কাজ। আর সে কাজ করতেন উমর নিজেই। তদন্তকারী ওই সূত্রের দাবি, গোটা বিষয়টিই পরিচালিত হত সমাজমাধ্যমকে কাজে লাগিয়ে। ওই তরুণ-তরুণীদের মধ্যে সন্ত্রাসবাদ এবং কট্টরপন্থার বীজ বপনের কাজ চলত সুনিপুণ ভাবে। ওই সূত্রের দাবি, উমরের সঙ্গে যোগাযোগ ছিল, এমন বেশ কিছু সন্দেহভাজনের হদিস মিলেছে।
সূত্রের খবর, স্লিপার সেলে নিয়োগের জন্য মূলত জম্মু-কাশ্মীরের তরুণ-তরুণীদের বাছতেন। তবে সেই নিয়োগের কাজ শুধু জম্মু-কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সেই জাল ছড়িয়েছে দেশের অন্য প্রান্তেও। হরিয়ানায় ‘ডক্টর টেরর মডিউল’-এর একের পর এক সদস্য গ্রেফতার হওয়ায়, সন্দেহ আরও বেড়েছে। তদন্তকারীদের একটি সূত্র বলছে, জঙ্গিদলে নিয়োগের ধরন এবং কাদের জঙ্গিদলে নিয়োগ করা হবে, সেই কৌশলের আমূল পরিবর্তন ঘটেছে গত দু’দশকের তুলনায়। জঙ্গি সংগঠনের হ্যান্ডলারদের এখন নিশানা উচ্চশিক্ষিতেরা। পরিবারেরও কোনও অপরাধের রেকর্ড নেই, এমন ছেলেমেয়েদেরও নিশানা করা হচ্ছে। দিল্লি বিস্ফোরণকাণ্ডে যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা সকলেই চিকিৎসক। দেখা গিয়েছে, তাঁদের বেশির ভাগেরই অতীতে অপরাধের কোনও রেকর্ড নেই। তদন্তকারীদের এক সূত্র জানিয়েছে, চিকিৎসক আদিল রাথর, মুজফ্ফর রাথর, মুজ়াম্মিল গনাই— এঁদের অতীতে অপরাধের কোনও রেকর্ড ছিল না। এমনকি চিকিৎসক উমর নবিরও অতীতে ফৌজদারি অপরাধের কোনও রেকর্ড ছিল না। পুলিশ, গোয়েন্দা বা দেশের তদন্তকারী সংস্থাগুলির নজর যাতে সহজে এড়ানো যায়, তাই ‘হোয়াইট-কলার টেরর মডিউল’ তৈরি করার কাজ চলছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?