Advertisement
E-Paper

রাস্তার কুকুরের সঙ্গে জোর করে সঙ্গম! নাগপুরে পার্ক থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। কেন তিনি এই ঘটনা ঘটালেন তা এখনও জানা যায়নি। ধৃতের মানসিক স্বাস্থ্য কেমন অবস্থায় রয়েছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১৩:৫৯
representational image

শহরের পার্কে ব্যক্তির রাস্তার কুকুরের সঙ্গে সঙ্গমরত অবস্থায় ভিডিয়ো ভাইরাল। — প্রতীকী ছবি।

রাস্তার কুকুরের সঙ্গে সঙ্গমের অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের একটি উদ্যানে। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ঘটনার ভিডিয়ো ঘুরছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

বিকৃত উপায়ে যৌন ইচ্ছা চরিতার্থ করার খবর হামেশাই চোখে পড়ে। এ বার সব গণ্ডি ছাপিয়ে গেলেন নাগপুরের এক ব্যক্তি। বছর ৪০-এর ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি যৌন খিদে মেটাতে রাস্তার কুকুরের সঙ্গে একটি উদ্যানে সঙ্গমে রত হয়েছিলেন। কেউ সেই ঘটনার ভিডিয়ো তুলে ছেড়ে দেন সমাজমাধ্যমে। সূত্রের মাধ্যমে এই খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, আদতে মধ্যপ্রদেশের বালাঘাটের বাসিন্দা ৪০ বছরের ওই ব্যক্তি নাগপুরে শ্রমিকের কাজ করেন। সম্প্রতি হুদকেশ্বর এলাকার শাহুনগর মাঠের কাছে একটি পার্কে দেখা যায় তাঁকে। রাস্তার একটি কুকুরের সঙ্গে তাঁকে সঙ্গমরত অবস্থায় দেখা যায়। হুদকেশ্বর থানার ইন্সপেক্টর ললিত ভার্তিকর বলেন, ‘‘শুক্রবার সকালে আমরা গোপন সূত্রে এই ঘটনার খবর পাই। অভিযুক্ত আদতে মধ্যপ্রদেশের বালাঘাটের বাসিন্দা।’’

জানা গিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দিয়েছে পুলিশ। কেন তিনি এই ঘটনা ঘটালেন তা এখনও জানা যায়নি। ধৃতের মানসিক স্বাস্থ্য কেমন অবস্থায় রয়েছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Stray Dog rape
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy