Advertisement
E-Paper

নেতার সুরক্ষা, খরচ দিক দল: বম্বে হাইকোর্ট

রাজনীতিক ও অভিনেতাদের অনেকেই পুলিশি নিরাপত্তার খরচ মেটাননি, এই অভিযোগ তুলে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০৩:৫৫

জনগণের অর্থে রাজনীতিকদের পুলিশি নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশ্ন তুলল বম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের নেতৃত্বাধীন বেঞ্চের মতে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের হাতে থাকা অর্থ দিয়ে রাজনীতিকদের নিরাপত্তার খরচ মেটাতে পারে।

রাজনীতিক ও অভিনেতাদের অনেকেই পুলিশি নিরাপত্তার খরচ মেটাননি, এই অভিযোগ তুলে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। আজ সেই মামলায় বেঞ্চ জনগণের অর্থে রাজনীতিকদের নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশ্ন তোলে। সেইসঙ্গে পুলিশি নিরাপত্তার পদ্ধতিও পরিবর্তনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বেঞ্চ জানিয়েছে, কোনও ব্যক্তির বিপদ কেটে গেলে নিরাপত্তা দেওয়াও বন্ধ করে দিতে হবে। কোনও পুলিশকর্মীর ক্রমাগত দেহরক্ষীর কাজ করা উচিত নয়। আবার একই দেহরক্ষীর সব সময়ে একই ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে থাকাও উচিত নয়। হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর বলেন, ‘‘মনে রাখতে হবে প্রয়াত ইন্দিরা গাঁধীকেও রক্ষী বদলের পরামর্শ দেওয়া হয়েছিল।’’

দেহরক্ষী হিসেবে নিযুক্ত পুলিশকর্মীদের শারীরিক সক্ষমতা নিয়মিত পরীক্ষা করার নির্দেশ
দিয়েছে বে়ঞ্চ। হাইকোর্টের প্রধান বিচারপতি চেল্লুর হাসতে হাসতে বলেন, ‘‘আমি আমার দেহরক্ষীর চেয়ে জোরে ছুটতে পারি।’’

Bombay High court Security of Political leaders বম্বে হাইকোর্ট
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy