E-Paper

চিপে বরাদ্দে শিল্প দেখছে ট্রাম্পের ছায়া

তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সেমিকনডাক্টর মিশন প্রকল্পে ৪৬টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে রয়েছে স্যামসাং, টাটা, ফক্সকনের মতো সংস্থা। তাঁর দাবি, ভারতে এই ক্ষেত্রের জন্য সবচেয়ে দক্ষ কর্মী রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৯
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ডোনাল্ড ট্রাম্পের চড়া শুল্ক ভারতের চিন্তা বাড়িয়েছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, কার্যসিদ্ধির জন্য বিভিন্ন ক্ষেত্রে ট্রাম্পের শুল্ক-হুমকির মুখে দাঁড়িয়ে মোদী সরকার এখন সেমিকনডাক্টর বা চিপ-এ স্বনির্ভর হতে মরিয়া। রবিবার তাই দ্বিতীয় দফায় ‘ইন্ডিয়া সেমিকনডাক্টর মিশন’-এর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাতে বাজেট বরাদ্দ দ্বিগুণ বেড়ে ৪০,০০০ কোটি টাকা হয়েছে। সুবিধা দেওয়া হয়েছে ডেটা সেন্টার ও গ্লোবাল কেপেবিলিটি সেন্টার তৈরিতেও। ওড়িশা, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে বিরল খনিজের তালুক তৈরির কথা বলেছেন নির্মলা। শিল্পের দাবি, চিপ তৈরির জরুরি উপাদান বিরল খনিজ। ফলে চিন-সহ বিভিন্ন দেশের উপরে নির্ভর না থেকে এ ক্ষেত্রেও ভারতকে নিজের পায়ে দাঁড় করানোর পরিকল্পনাই গুরুত্ব পাচ্ছে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সেমিকনডাক্টর মিশন প্রকল্পে ৪৬টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে রয়েছে স্যামসাং, টাটা, ফক্সকনের মতো সংস্থা। তাঁর দাবি, ভারতে এই ক্ষেত্রের জন্য সবচেয়ে দক্ষ কর্মী রয়েছে। তাই সকলে লগ্নিতে ইচ্ছুক। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। তাঁর কথায়, ‘‘সেমিকনডাক্টর বা চিপের ক্ষেত্রে সরকার ২০ বছরের লক্ষ্যমাত্রা নিয়েছে। তার অঙ্গ দ্বিতীয় দফার ঘোষণা।’’ তবে তথ্যপ্রযুক্তিতে উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্পের বরাদ্দ ছাঁটাইয়ে উঠে প্রশ্ন।

এই ক্ষেত্রের সংগঠন আইইএসএ-র সভাপতি অশোক চন্দক অবশ্য জানান, সরকারের সিদ্ধান্ত সামগ্রিক তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের উন্নতি ঘটাবে। সেমিকনডাক্টরে অগ্রগতি বৈদ্যুতিক গাড়ি, মোবাইল কিংবা অন্য যন্ত্রাংশ বা বৈদ্যুতিন পণ্য তৈরির সংস্থাগুলিকেও দেশে টেনে আনবে। বণিকসভা সিআইআইয়ের তথ্যপ্রযুক্তি কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ সেনগুপ্তের মতে, সেমিকনডাক্টরে ৪০,০০০ কোটি কিংবা শক্তি প্রকল্পে ১০,০০০ কোটি টাকা বরাদ্দ দেশকে অনেকটা এগিয়ে দিতে পারে। তথ্যপ্রযুক্তি নিয়ে সরকারের মনোভাবকে স্বাগত জানিয়েছেন কলকাতার সংস্থা ফিউশন সিএক্সের কর্ণধার পঙ্কজ ধানুকা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Donald Trump USA India-US India-US Relationship US-India Trade Relations

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy