Advertisement
E-Paper

শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি! দেরিতে টের পেলে বিপদের আশঙ্কা থাকতে পারে, রইল ৭টি লক্ষণ

সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজের হেরফের হলে বিপদের ঝুঁকিও থেকে যায়। কিন্তু অনেক সময়ে লক্ষণ অস্পষ্ট হতে পারে। তাই ইলেকট্রোলাইটের ঘাটতির উপসর্গ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ২০:৩৩
ইলেকট্রোলাইটের ঘাটতির ৭টি উপসর্গ।

ইলেকট্রোলাইটের ঘাটতির ৭টি উপসর্গ। ছবি: সংগৃহীত।

ভ্যাপসা গরম আর মাঝেমধ্যেই বৃষ্টি। আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় শরীরে নানা ধরনের প্রভাব পড়তে পারে। তার মধ্যে অন্যতম হল, শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যে বিঘ্ন ঘটা। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজের হেরফের হলে বিপদের ঝুঁকিও থেকে যায়। কিন্তু অনেক সময়ে লক্ষণ অস্পষ্ট হতে পারে। তাই ইলেকট্রোলাইটের ঘাটতির উপসর্গ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত।

ইলেকট্রোলাইটই এমন কিছু খনিজ পদার্থ, যা শরীরের জলীয় ভারসাম্য, পেশির কাজ, স্নায়ুর কার্যকলাপ এবং হৃদ্‌যন্ত্রের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে শুধু জলই নয়, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজও বেরিয়ে যায়। ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।

৭টি লক্ষণ দেখে শরীরের সমস্যাকে চেনার চেষ্টা করুন।

৭টি লক্ষণ দেখে শরীরের সমস্যাকে চেনার চেষ্টা করুন। ছবি: সংগৃহীত

ইলেকট্রোলাইটের ঘাটতির ৭টি উপসর্গ

মাথা ব্যথা: ওষুধ খেয়েও মাথার যন্ত্রণা কমছে না? ইলেকট্রোলাইটের ভারসাম্য হারালে মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছোয় না। সেখান থেকে মাইগ্রেনের সমস্যাও বেড়ে যেতে পারে।

পেশিতে টান: কায়িক শ্রমের ফল ভেবে এড়িয়ে যাবেন না। পায়ের পেশিতে হঠাৎ টান ধরা, আড়ষ্ট মনে হওয়া, অল্প কম্পনের মতো উপসর্গ দেখা দিলে সতর্ক হতে হবে। এগুলি পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতির লক্ষণ হতে পারে।

কোষগুলি সেই সব খনিজের ঘাটতিতে ধুঁকছে, যা ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে গিয়েছে।

বুক ধড়ফড়: ক্যালশিয়াম এবং পটাশিয়াম হার্টের স্পন্দনের ছন্দকে নিয়ন্ত্রণ করার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই উপাদানগুলির মাত্রা কমে গেলে হৃৎস্পন্দনের ছন্দ ঘেঁটে যেতে পারে, পাশাপাশি বুক ধড়ফড়ের অনুভূতিও হতে পারে।

মাথা কাজ না করা: কাজের সময়ে মন বসছে না, বার বার ভুল হচ্ছে বা স্পষ্ট ভাবে চিন্তাভাবনা করতে অসুবিধা হচ্ছে— এই উপসর্গগুলিও ইলেকট্রোলাইটের ঘাটতির সঙ্গে যুক্ত হতে পারে। মস্তিষ্কের স্বাভাবিক কাজের জন্যও এই খনিজগুলি গুরুত্বপূর্ণ।

বমি ভাব: কেবল গা গুলোনো নয়, বমিও হতে পারে ইলেকট্রোলাইটের অভাবে। অনেক সময়ে শরীরে খনিজের ভারসাম্য নষ্ট হলে বমি ভাব বা অস্বস্তি দেখা দিতে পারে।

জল পিপাসা: শরীরে জলীয় ভারসাম্য বজায় রাখার জন্য যে খনিজগুলির প্রয়োজন, সেগুলির মাত্রাই যদি কমে যায়, তা হলে জলশূন্যতা দেখা দিতে পারে। আর সে কারণেই অসম্ভব জল পিপাসা পায়। যতই জল পান করুন, মনে হতে পারে, তৃষ্ণা যেন মিটছে না।

Dehydration remedy Minerals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy