Advertisement
E-Paper

বিমানের আপৎকালীন দরজা খুলেছিলেন বিজেপি সাংসদ তেজস্বী! মানলেন মন্ত্রী জ্যোতিরাদিত্য

গত ১০ ডিসেম্বর চেন্নাই বিমানবন্দর থেকে ইন্ডিগোর তিরুচিরাপল্লিগামী ফ্লাইট ৬-ই ৭৩৩৯-এ ওঠার পরই বিজেপি সাংসদ তেজস্বী বিমানের আপৎকালীন নিষ্ক্রমণের দরজা খুলে ফেলেছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ২০:১৫
বিজেপি সাংসদ তেজস্বী সূর্য এবং অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া।

বিজেপি সাংসদ তেজস্বী সূর্য এবং অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া। ফাইল চিত্র।

চেন্নাই থেকে তিরুচিরাপল্লিগামী বিমানের আপৎকালীন দরজা খুলেছিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। বুধবার কার্যত এ কথা মেনে নিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তবে সেই সঙ্গেই তেজস্বীর নাম না করে তাঁর সাফাই— ‘‘ভুল করে খুলে ফেলেছিলেন। ভুলের জন্য উনি তো ক্ষমাও চেয়েছেন।’’

গত ১০ ডিসেম্বর চেন্নাই বিমানবন্দর থেকে তিরুচিরাপল্লিগামী ফ্লাইট ৬-ই ৭৩৩৯-এ ওঠার পরই এক যাত্রী বিমানের আপৎকালীন নিষ্ক্রমণের দরজা খুলে ফেলেছিলেন। উড়ান সংস্থা ইন্ডিগোর বিমানের আপৎকালীন দরজা খোলার ওই ঘটনা নতুন মাত্রা পায় মঙ্গলবার। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনকে তুলে ধরে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সূরজেওয়ালা অভিযোগ করেন, কর্নাটকের বিজেপি সাংসদ তথা দলের যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী!

সিন্ধিয়া জানিয়েছেন, ঘটনার পরেই সংশ্লিষ্ট উড়ান সংস্থা এবং ফ্লাইট ৬-ই ৭৩৩৯-র যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছিলেন তেজস্বী। সেই সঙ্গে তাঁর দাবি, ‘‘ঘটনার পর বিমানটিকে খুঁটিয়ে পরীক্ষা করে ওড়ার অনুমতি দেওয়া হয়েছিল। নিরাপত্তা সংক্রান্ত কোনও ঝুঁকি ছিল না।’’ প্রসঙ্গত, মঙ্গলবার ইন্ডিগোর বিবৃতিতেও নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির অভিযোগ অস্বীকার করা হয়েছিল। আপৎকালীন দরজা খোলার অভিযোগ মেনে নিলেও ওই বিবৃতিতে ছিল না বিজেপি সাংসদ তেজস্বীর নাম।

Tejaswi Surya Emergency Door IndiGo Indigo Flight Jyotiraditya Scindia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy