Advertisement
E-Paper

Eknath Shinde: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী ফডণবীসও

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন একনাথ শিন্ডে। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দু’বারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ১৯:৩৮
ছবি টুইটার।

ছবি টুইটার।

মহারাষ্ট্রের কুর্সিতে বসলেন একনাথ শিন্ডে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করলেন শিবসেনার এই বিদ্রোহী নেতা। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মহারাষ্ট্রের দু’বারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।

মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণার পর শিন্ডে বলেন, ‘‘বালাসাহেবের হিন্দুত্বের কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিধায়করা নিজ নিজ কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’ ফডণবীসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিন্ডে বলেছেন, ‘‘বিজেপির ১২০ জন বিধায়ক রয়েছে। তার পরও মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেননি ফডণবীস। ওঁর কাছে আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী, অমিত শাহের প্রতিও কৃতজ্ঞ।’’

অন্য দিকে, নতুন মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভাতে না থাকার ব্যাপারে নিজের অনিচ্ছার কথা জানিয়েছিলেন দেবেন্দ্র ফডণবীস। কিন্তু শপথ অনুষ্ঠানের মুখে নাটকীয় মোড় নেয় মহারাষ্ট্রের রাজনীতি। দেবেন্দ্রকে উপমুখ্যমন্ত্রী করতে চায় বিজেপি, এমন মন্তব্যই করেন জে পি নড্ডা। এর পরই টুইট করে ফডণবীসের উপমুখ্যমন্ত্রী হওয়ার খবর জানান নড্ডা। সূত্রের খবর, অমিত শাহ, নড্ডার অনুরোধেই শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হয়েছেন ফডণবীস।

বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেছেন, ‘‘বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, সরকারে থাকা উচিত দেবেন্দ্র ফডণবীসকে। ওঁকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করুন ফডণবীস।’’

maharashtra Maharashtra Crisis Eknath Shinde
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy