E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

তিন ক্যারিবীয় রাষ্ট্র সফরে জয়শঙ্কর

বিদেশমন্ত্রীর এই সফর তিনটি ক্যারিবীয় রাষ্ট্রে। জামাইকা ছাড়াও তিনি সুরিনাম এবং ত্রিনিদাদ ও টোবাগোতে যাবেন। ক্যারিবীয় দেশগুলির উদ্দেশে রওনা দেওয়ার পথে তিনি জ়ুরিখে অল্প সময়ের জন্য থেমেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ০৫:৪৯
এস জয়শঙ্কর।

এস জয়শঙ্কর। —ফাইল চিত্র।

এই প্রথম ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফর করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দীর্ঘ ন’দিনের সফরে আজ জামাইকায় পৌঁছেছেন তিনি। সে দেশের শীর্ষ নেতৃত্ব, ব্যবসায়ী মহল এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। নিজের এক্স হ্যান্ডলে জয়শঙ্কর লেখেন, ‘প্রথমবার জামাইকার কিংস্টনে এসে খুব ভাল লাগছে। জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথের উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত’।

বিদেশমন্ত্রীর এই সফর তিনটি ক্যারিবীয় রাষ্ট্রে। জামাইকা ছাড়াও তিনি সুরিনাম এবং ত্রিনিদাদ ও টোবাগোতে যাবেন। ক্যারিবীয় দেশগুলির উদ্দেশে রওনা দেওয়ার পথে তিনি জ়ুরিখে অল্প সময়ের জন্য থেমেছিলেন। বিদেশ মন্ত্রকের মতে, এই সফরের লক্ষ্য হল জামাইকা, সুরিনাম এবং ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করা। এই সফর ‘সাউথ-সাউথ কো-অপারেশন’ বা অনুন্নত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভারতের দায়বদ্ধতাকে তুলে ধরছে বলেই জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “এই সফরে বিদেশমন্ত্রী তিনটি দেশের নেতৃত্বের সঙ্গে দেখা করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি, আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন’। আরও বলা হয়, ‘বিদেশমন্ত্রীর এই সফর জামাইকা, সুরিনাম এবং ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে ভারতের রাজনৈতিক যোগাযোগের গতি ধরে রাখবে এবং এই দেশগুলির সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বাড়িয়ে তুলবে, যা সাউথ-সাউথ সহযোগিতা ও উন্নয়নের প্রতি পারস্পরিক দায়বদ্ধতাকে তুলে ধরবে’। সরকারি বৈঠকের পাশাপাশি, বিদেশমন্ত্রী তিনটি দেশের বিশিষ্ট শিল্পপতিদের সঙ্গেও কথা বলবেন এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

S. Jaishankar Caribbean Islands

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy