E-Paper

ছয় দেশে জয়শঙ্কর

উপসাগরীয় দেশগুলিতে সফর শেষ করেই জয়শঙ্কর পৌঁছবেন নিউ ইয়র্কে। আগামী ১৩ জুলাই তিনি সেখানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ২০২৮-২৯ সালের জন্য ভারতের অস্থায়ী আসনের দাবিতে প্রচার শুরু করবেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৬:৪৫
এস জয়শঙ্কর।

এস জয়শঙ্কর। — ফাইল চিত্র।

পশ্চিম এশিয়ার সঙ্কটের মধ্যেই চারটি উপসাগরীয় দেশে সফর শুরু করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজ থেকে শুরু হয়ে আগামী ছয় দিন তিনি সফর করবেন কাতার, বাহারিন, কুয়েত ও ওমানে। সেখানকার বিদেশমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বিদেশমন্ত্রী জয়শঙ্কর উপসাগরীয় দেশে যুদ্ধের প্রভাবকে বুঝতে চাইবেন। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতার বিষয় নিয়ে সংশ্লিষ্ট দেশের নেতৃত্বের সঙ্গে তাঁর কথা হবে।

উপসাগরীয় দেশগুলিতে সফর শেষ করেই জয়শঙ্কর পৌঁছবেন নিউ ইয়র্কে। আগামী ১৩ জুলাই তিনি সেখানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ২০২৮-২৯ সালের জন্য ভারতের অস্থায়ী আসনের দাবিতে প্রচার শুরু করবেন। ১৪ ও ১৫ জুলাই জয়শঙ্কর ব্রাসেলসে ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের বৈঠকে যোগ দেবেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

S. Jaishankar Gulf Countries

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy