Advertisement
E-Paper

Rajasthan Death: ইনস্টাগ্রামে ভিডিয়ো করে আত্মহত্যা ছেলের, শেষকৃত্যের পর পুত্রশোকে আত্মঘাতী বাবাও

দেবী সিংহ নামে ওই যুবক ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিয়ো বানিয়ে নিজের বিষ খাওয়ার ঘটনা রেকর্ড করেন। দেবী কর্মসূত্রে বাইরে থাকতেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৬:৪৭
মৃত তরুণ দেবী সিংহ।

মৃত তরুণ দেবী সিংহ। ছবি: সংগৃহীত।

ইনস্টাগ্রামে রিল বানাতে বানাতেই বিষ খেয়ে আত্মহত্যা তরুণের। তবে পুত্রশোক সহ্য করতে পারেননি বাবা। ছেলের আত্মহত্যার পর শোকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ওই তরুণের বাবাও। রাজস্থানের উদয়পুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদয়পুরের ওঘনা গ্রামের ১৯ বছর বয়সি ওই তরুণ সোমবার সকালে বিষ খেয়ে আত্মহত্যা করেন। দেবী সিংহ নামে মৃত ওই যুবক ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিয়ো বানিয়ে নিজের বিষ খাওয়ার ঘটনা রেকর্ডও করেন। দেবী সুরাতে কাজ করতেন এবং ১১ জুলাই তিনি বাড়ি ফিরে আসছিলেন। তবে বাড়ি না পৌঁছে বাড়ি থেকে অনতিদূরে একটি জায়গায় ভিডিয়ো বানাতে বানাতে বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি। এই ভিডিয়োতে তাঁকে কাঁদতে কাঁদতে বিষ খেতে দেখা যায়।

রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ, মৃত তরুণের ভাই রূপ সিংহ ইনস্টাগ্রামে আত্মহত্যার এই ভিডিও দেখার পরে, দেবীর বন্ধু পাপ্পু সিংকে পুরো বিষয়টি জানান। রাত ১২টা নাগাদ ওই বন্ধু ঘটনাস্থলে পৌঁছে অচৈতন্য দেবীকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উদয়পুর হাসপাতালে পাঠানো হয়। তবে উদয়পুর হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ছেলের আকস্মিক মৃত্যু সহ্য করতে পারেননি দেবীর বৃদ্ধ বাবা কালু সিংহ। ছেলের আত্মঘাতী হওয়ার ভিডিয়ো দেখে তিনি মর্মাহত হয়ে পড়েন। মঙ্গলবার ছেলের শেষকৃত্য সেরে বাড়ি ফেরার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনিও।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

son Died father Suicide Rajasthan instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy