Advertisement
E-Paper

Footpath cracks open: রাখে হরি মারে কে! ফুটপাথে ধস, এক চুলের জন্য সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচলেন পথচারী

এক মুহূর্ত দেরি হলে ফুটপাথ ধসে সোজা নালায় তলিয়ে যেতে পারতেন ওই ব্যক্তি। মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর বিহ্বল হয়ে পড়েন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ১৭:৪৫
আচমকাই ধসে গেল ফুটপাথ!

আচমকাই ধসে গেল ফুটপাথ! ভিডিয়ো থেকে নেওয়া।

কোনও মতে বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর কেমন লাগে? তা জানতে হলে দেখতে হবে সদ্য ভাইরাল হওয়া এই ভিডিয়ো।

বর্ষা কাল, তাই হাতে ছাতা। অন্য হাতে মোবাইল ফোন। এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে আসছেন। এই ছবিতে অসাধারণত্ব কিছুই নেই। কিন্তু চোখ কপালে ওঠে এর ঠিক পর। ভিডিয়োয় দেখা যায়, এক হাতে লাল ছাতা, অন্য হাতে মোবাইল নিয়ে হাঁটতে হাঁটতে একটি ফুটপাথে উঠলেন ওই ব্যক্তি। গন্তব্য পাশের মোবাইলের দোকান। যেই না দোকানের প্রশস্ত অংশে পা রাখা, ওমনি হুড়মুড় করে ধসে গেল পিছনের ফুটপাথ। এক চুলের জন্য বাঁচলেন ওই ব্যক্তি। সাক্ষাৎ মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর ওই ব্যক্তির অভিব্যক্তিও ছিল দেখার মতো! দাঁত দিয়ে জিভ কেটে সেই যে দাঁড়ালেন, যতক্ষণ ভিডিয়ো চালু ছিল, জিভ আর ভিতরে ঢোকেনি।

জানা যায়নি কোথাকার এই ঘটনা। চেনা যায়নি মৃত্যুকে খুব কাছ থেকে দেখা ওই ব্যক্তিকেও। তবে ঘটনার ভিডিয়ো দেখে চমকে উঠছেন সকলেই।

Viral video Footpath Land Slide
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy