Advertisement
E-Paper

হরিয়ানা সরকারের টাকা খোয়া যাওয়ার ঘটনায় প্রথম গ্রেফতারি! পুলিশের জালে সেই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার-সহ চার

ঘটনার তদন্তে নেমে ওই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার ঋভবের গতিবিধি নিয়ে সন্দেহপ্রকাশ করে এসভি এবং এসিবি। তাঁর বিরুদ্ধে আগেই শহর ছেড়ে না-যাওয়ার জন্য লুকআউট নোটিস জারি করেন তদন্তকারীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৫
Former bank manager, ex-employee among 4 held in Haryana

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে হরিয়ানা সরকারের কোটি কোটি টাকা খোয়া যাওয়ার ঘটনায় প্রথম গ্রেফতারি। ওই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার-সহ চার জনকে গ্রেফতার করল সে রাজ্যের ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন শাখা (এসভি এবং এসিবি)।

এসভি এবং এসিবি-র ডিরেক্টর এএস চাওলা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ওই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার ঋভব ঋষি, প্রাক্তন কর্মী অভয় কুমারকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও স্বাতী এবং অভিষেক সিংলা নামে আরও দু’জনকে ধরেছেন তদন্তকারীরা।

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের চণ্ডীগড়ের এক শাখায় হরিয়ানা সরকারের এক দফতরের প্রায় ৫৯০ কোটি টাকা জমা ছিল। সম্প্রতি ওই টাকার অঙ্কে গরমিল ধরা পড়ে। গরমিলের বিষয়টি নজরে আসার পরেই নড়েচড়ে বসে হরিয়ানা সরকার। দু’টি বেসরকারি ব্যাঙ্কে থাকা সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্দেশ দেওয়া হয়। বিষয়টি পুলিশের পাশাপাশি সেবি-কেও জানান আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

সেই ঘটনার তদন্তে নেমে ওই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার ঋভবের গতিবিধি নিয়ে সন্দেহপ্রকাশ করে এসভি এবং এসিবি। তাঁর বিরুদ্ধে আগেই শহর ছেড়ে না-যাওয়ার জন্য লুকআউট নোটিস জারি করেন তদন্তকারীরা। এই ঘটনায় সোমবার এফআইআর দায়ের হয়। সেই ঘটনার তদন্তে নেমে বুধবার চার জনকে গ্রেফতার করা হল।

অন্য দিকে, মঙ্গলবার হরিয়ানা বিধানসভায় মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি বলেছিলেন, ‘‘আমি এই কক্ষে স্পষ্ট করে বলতে চাই খোয়া যাওয়া পুরো টাকা সুদ-সমেত ফেরত পাওয়া গিয়েছে। তা আবার পুরনো অ্যাকাউন্টে জমা পড়েছে।’’ তিনি আরও জানান, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এটা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, খোয়া যাওয়া ৫৭৮ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করেছে সরকার। সাইনি জানান, উচ্চপর্যায়ের কমিটি এই ঘটনার তদন্ত করবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, তার সুপারিশও করবে এই কমিটি।

IDFC First Bank Scam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy