Advertisement
E-Paper

লালায় বিজয় উৎসব গৌতমের

ভোটের এক দিন পর কাটলিছড়ায় বিজয় উৎসব পালন করলেন গৌতম রায়। আজ লালায় এক সভায় তিনি বলেন, ‘‘আমার জয় নিশ্চিত। কম করে ১৫ হাজার ভোটের ব্যবধানে আমি জিতব।’’ আলগাপুর কেন্দ্রে তাঁর ছেলে রাহুল রায় জয়ী হবেন বলেও তিনি দাবি করেন। গৌতমবাবুর বক্তব্য, বরাকে কংগ্রেস কমপক্ষে ৭টি আসন পাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০২:৫৬

ভোটের এক দিন পর কাটলিছড়ায় বিজয় উৎসব পালন করলেন গৌতম রায়। আজ লালায় এক সভায় তিনি বলেন, ‘‘আমার জয় নিশ্চিত। কম করে ১৫ হাজার ভোটের ব্যবধানে আমি জিতব।’’ আলগাপুর কেন্দ্রে তাঁর ছেলে রাহুল রায় জয়ী হবেন বলেও তিনি দাবি করেন। গৌতমবাবুর বক্তব্য, বরাকে কংগ্রেস কমপক্ষে ৭টি আসন পাবে। এ দিন লালার রাস্তায় আতসবাজি ফাটিয়ে বিজয় উৎসব পালন করেন কংগ্রেস সমর্থকরা। ভোটগণনার মাসদেড়েক আগে এ ভাবে বিজয় উৎসব পালন ঘিরে বিতর্ক ছড়িয়েছে। কাটলিছড়া কেন্দ্রের এআইইউডিএফ প্রার্থী সুজামউদ্দিন লস্করও তাঁর জয় নিশ্চিত বলে দাবি করেন। তিনি বলেন, ‘‘কংগ্রেস এই কেন্দ্রে ৩ নম্বরে থাকবে। বিজেপিকে আমি ২৫ হাজারের বেশি ভোটে পরাজিত করব।’’ গৌতমবাবুকে কটাক্ষ করে সুজাম বলেন, ‘‘ফলপ্রকাশের পর গৌতমবাবু ও তাঁর ছেলেকে কাপড়ে মুখ ঢেকে বাড়ি ফিরতে হবে।’’

লালার বিজেপি নেতা তথা পুরসদস্য তপন নাথও এ ভাবে বিজয় উৎসব পালনের সমালোচনা করেন। তাঁর মতে— এ সব চূড়ান্ত পাগলামি। তপনবাবু বলেন, ‘‘ফলাফল ঘোষণার পর বিজেপিই বিজয় উৎসব পালন। কংগ্রেস প্রার্থীকে তখন কাঁদতে হবে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy