Advertisement
E-Paper

কিশোরীকে ডেকে এনে নিগ্রহ, বন্ধু আর তার দাদা মিলে আটকে রাখলেন সারা রাত

হায়দরাবাদের এক কিশোরীকে শুক্রবার ডেকে পাঠায় এক নাবালক বন্ধু। তার কথা অনুযায়ী যথাস্থানে পৌঁছেও যায় কিশোরী। অভিযোগ, সেখানেই বন্ধু এবং তার দাদা মিলে তাকে নির্যাতন করেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৫
Girl allegedly harassed by male friend and his brother in Hyderabad.

১৬ বছরের কিশোরীকে নিগ্রহের অভিযোগ বন্ধু ও তার দাদার বিরুদ্ধে। প্রতীকী ছবি।

১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল বন্ধু আর তার দাদার বিরুদ্ধে। অভিযুক্তদের এক জনের বয়স ১৬ এবং অন্য জনের বয়স ২১ বছর। দু’জনকেই আটক করেছে পুলিশ।

ঘটনাটি হায়দরাবাদের দাবিরপুরা এলাকার। পুলিশ জানিয়েছে, দু’দিন আগে কিশোরীকে তার এক বন্ধু মৈলারদেবপল্লী এলাকার একটি বাড়িতে ডেকে পাঠায়। বন্ধুটি কিশোরীর সমবয়সি। তার কথা মতো যথাস্থানে পৌঁছে গিয়েছিল সে। অভিযোগ, একটি ঘরে আটকে তাকে ধর্ষণ করে ওই নাবালক বন্ধু। কিছু ক্ষণ পরে তার সঙ্গে যোগ দেন বন্ধুর দাদাও।

কিশোরীর বয়ান অনুযায়ী, শুক্রবার রাতে তাকে দুই ভাই মিলে ধর্ষণ করেন। তার পর ওই ঘরেই সারা রাত তাকে আটকে রাখা হয়। পরের দিন সকালে বাড়ি যায় কিশোরী। কিন্তু অভিযুক্তেরা তাকে বার বার সাবধান করে দেন যাতে এ কথা কাউকে না জানানো হয়। জানাজানি হলে ফল ভাল হবে না বলেও হুমকি দেওয়া হয় কিশোরীকে।

কিন্তু বাড়ি ফিরেই বাবা, মাকে সব কথা জানিয়ে দেয় নির্যাতিতা কিশোরী। পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত দু’জনকে আটক করা হয়। পকসো আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই সংক্রান্ত আরও খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Crime News hyderabad Rape Allegation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy