Advertisement
E-Paper

মামার ১১ বছরের কন্যাকে ধর্ষণ দুই নাবালক দাদার, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কিশোরী

পুলিশ সূত্রে খবর, পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিল বছর এগারোর কিশোরী। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পিসতুতো দুই দাদা কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ১০:৫৯
Representational Image

—প্রতীকী ছবি।

মামার কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল দুই নাবালক তুতো দাদার বিরুদ্ধে। এক জনের বয়স ১৩, অন্য জনের বয়স ১৫। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরের অম্বামাতা থানা এলাকায়। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কিশোরী।

পুলিশ সূত্রে খবর, পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিল বছর এগারোর কিশোরী। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পিসতুতো দুই দাদা কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে কিশোরীর পিসি তাকে গুরুতর জখম অবস্থায় দেখতে পেয়েই হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা দ্রুত তার অস্ত্রোপচারের ব্যবস্থা করেন।

চিকিৎসকদের গোটা ঘটনাটি জানায় কিশোরী। বিষয়টি জানানো হয় কিশোরীর আত্মীয়দেরও। কিশোরীর অভিযোগ, বিষয়টি নিয়ে মুখ খুললে খুন করে দেওয়ারও হুমকি দিয়েছে দাদারা। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর অবস্থা সঙ্কটজনক। কিশোরীর মুখে তার দুই দাদার বিরুদ্ধে অভিযোগ শোনার পর পুলিশে অভিযোগ দায়ের করেন তার অভিভাবকরা। এর পরই দুই নাবালককে আটক করে জিজ্ঞসাবাদ করা হয়।

পুলিশ সূত্রে খবর, দুই নাবালককে তাদের হেফাজতে নিয়ে জুভেনাইল হোমে পাঠানো হবে। উদয়রপুরের ডেপুটি পুলিশ সুপার চেতনা ভাট্টি বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। কিশোরী সুস্থ হলে তার বয়ান নেওয়া হবে। তার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

rape Rajasthan Cousin Brothers Sister
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy