Advertisement
E-Paper

মোবাইল ফোন কিনে দেওয়ার নামে ডেকে কিশোরীকে গণধর্ষণ! অভিযুক্ত তারই বন্ধুরা

কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। চার জনের মধ্যে দু’জন কিশোরীর বন্ধু বলে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ০৮:৫৯
representative photo of molestation.

কিশোরীকে গণধর্ষণে চার অভিযুক্তের মধ্যে দু’জনকে চিহ্নিত করেছে পুলিশ। প্রতীকী ছবি।

মোবাইল ফোন কিনে দেওয়ার নাম করে ডেকে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে। ঘটনাটি কর্নাটকের হুবলি এলাকার। ৪ যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে ২ জন কিশোরীর বন্ধু।

পুলিশ সূত্রে খবর, গত বুধবার হুবলি বাইপাস রিং রোড ব্রিজের কাছে কিশোরীকে গণধর্ষণ করা হয়। ফোন কিনে দেওয়ার কথা বলে কিশোরীকে হুবলিতে ডাকেন তাঁর বন্ধুরা। সেই মতো সেখানে যায় কিশোরী। পরে সেখান থেকে অভিযুক্তরা কিশোরীকে বাইকে করে একটি নির্জন এলাকায় নিয়ে যান। সেখানেই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

২ অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। বাকি ২ অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। হুবলিতে গোকুল রোড থানায় ৪ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Crime national news police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy