Advertisement
E-Paper

মাদক খাইয়ে বন্ধ গাড়িতে নিগ্রহ! শপিং মলের বেসমেন্টে লালসার শিকার তরুণী

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা তরুণী চাকরির ইন্টারভিউ দিতে শপিং মলে গিয়েছিলেন। তাঁকে মাদক মেশানো জল খাইয়ে ধর্ষণ করা হয় গাড়ির ভিতর। প্রাণে মেরে ফেলার হুমকিও দেন অভিযুক্ত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৬
Gurugram woman was allegedly drugged and harassed in the basement of a shopping mall.

শপিং মলের বেসমেন্টে তরুণীকে ধর্ষণের অভিযোগ। প্রতীকী ছবি।

শপিং মলের বেসমেন্টে দাঁড় করানো গাড়ির মধ্যে ধর্ষণের অভিযোগ। ২৭ বছরের এক তরুণীকে ওই গাড়িতে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। তারা জানিয়েছে, নিগ্রহের আগে তরুণীকে মাদকও খাওয়ানো হয়েছিল।

ঘটনাটি গুরুগ্রামের সাহারা শপিং মলের। নির্যাতিতা তরুণী তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাকরিপ্রার্থী। তিনি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করে চাকরি খুঁজছেন। পুলিশকে তরুণী জানিয়েছেন, অনলাইনে একটি চাকরির আবেদন জানিয়েছিলেন তিনি। সেখান থেকেই শপিং মলে ইন্টারভিউয়ের জন্য তাঁকে ডাকা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম তুষার শর্মা। শপিং মলের বেসমেন্টে তাঁর গাড়ি দাঁড় করানো ছিল। চাকরির ইন্টারভিউ দিতে আসা তরুণীকে মাদক মিশ্রিত জল খাওয়ান তিনি। তার পর গাড়ির ভিতরেই ধর্ষণ করেন বলে অভিযোগ।

থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণী। তিনি জানিয়েছেন, গত শনিবার দুপুর ১টা নাগাদ নির্দিষ্ট শপিং মলে চাকরি সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে তিনি হাজির হন। অভিযুক্ত তাঁকে মলের বেসমেন্টে নিয়ে যান। সেখানে তরুণীকে জল খেতে দেন অভিযুক্ত। জল খাওয়ার পরেই তিনি জ্ঞান হারান। এর পর তাঁকে গাড়ির ভিতর ধাক্কা মেরে ঢুকিয়ে ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন তরুণী।

অভিযোগ, এই ঘটনার কথা আর কাউকে জানালে তরুণীকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেন অভিযুক্ত। তার পর তাঁকে ফেলে রেখে তিনি চম্পট দেন।

তরুণীর অভিযোগের পর তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে তাঁকে এখনও ধরা যায়নি। শপিং মলের সিসিটিভি ফুটেজ দেখে তাঁর সন্ধান পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Crime News Gurugram Rape Allegation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy