Advertisement
E-Paper

‘প্রবল গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হানা, ৭ পাক সেনা মৃত’

বিরল বিবৃতি পাকিস্তানের। ভারতীয় বাহিনীর প্রবল গোলাগুলিতে নিজেদের সাত জওয়ানের মৃত্যু হয়েছে, বিবৃতি দিয়ে জানাল ইসলামাবাদ। রবিবার রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় বাহিনী ভারী গোলাবর্ষণ করেছে বলে পাকিস্তান জানিয়েছে। ভারতের তরফ থেকে ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে বলে খবর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ১৪:৪৭
সীমান্তে তৎপর ভারতীয় বাহিনী। —ফাইল চিত্র।

সীমান্তে তৎপর ভারতীয় বাহিনী। —ফাইল চিত্র।

বিরল বিবৃতি পাকিস্তানের। ভারতীয় বাহিনীর প্রবল গোলাগুলিতে নিজেদের সাত জওয়ানের মৃত্যু হয়েছে, বিবৃতি দিয়ে জানাল ইসলামাবাদ। রবিবার রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় বাহিনী ভারী গোলাবর্ষণ করেছে বলে পাকিস্তান জানিয়েছে। ভারতের তরফ থেকে ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে বলে খবর। এই ঘটনার প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালেকে তলব করেছে পাক বিদেশ মন্ত্রক।

পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করার পর থেকেই নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বেড়ে গিয়েছে। নিয়ন্ত্রণরেখার ও পার থেকে প্রায় রোজ পাকিস্তান বিনা প্ররোচনায় গোলাগুলি চালাচ্ছে। ভারতীয় বাহিনীও তার পাল্টা জবাব দিচ্ছে। রবিবার রাতে ভারতের তরফ থেকে প্রবল গোলাবর্ষণ করা হয়েছে বলে সূত্রের খবর। ভারতীয় বাহিনী ভারী কামান এবং ট্যাঙ্ক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে বলেও জানা গিয়েছে। ভিমবের সেক্টরে ভারতীয় বাহিনীর এই প্রবল গোলাবর্ষণে ৭ পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে ইসলামাবাদ সোমবার জানিয়েছে।

আরও পড়ুন: চিনকে রুখতে জাপানকে আরও কাছে চায় দিল্লি

Pakistan 7 Soldiers Dead Indian Firing Claims Islamabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy