রাজস্থানের সীমান্তবর্তী গ্রাম থেকে উদ্ধার করা হল একটি ড্রোন। গ্রামের মাঠের উপর সেটি পড়ে ছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয়েরা সেটি দেখতে পান। গ্রামটি সীমান্ত লাগোয়া হওয়ায় ড্রোন নিয়ে উত্তেজনা ছড়ায়। কোথা থেকে ওই ড্রোন এল, পাকিস্তান থেকে তা পাঠানো হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। সকাল থেকে গ্রামে সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার অনুপগড় এলাকার ঘটনা। বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে গ্রামবাসীরা মাঠের উপর ড্রোনটি পড়ে থাকতে দেখেন। সেটি পাঁচ থেকে সাত ফুট লম্বা ছিল। ক্যামেরার অংশটি ছিল ভাঙা এবং মূল অংশ থেকে বিচ্ছিন্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন অনুপগড়ের স্টেশন হাউস অফিসার (এসএইচও)। তিনি বিএসএফকে খবর দেন। ঘটনাস্থলে আসে বোমা নিষ্ক্রিয়কারী দল। এসএইচও বলেন, ‘‘আমরা ড্রোনটি বাজেয়াপ্ত করেছি। গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়েছিল।’’
ড্রোনটি কোন জায়গায় তৈরি, কোথা থেকে এসেছে, জানার জন্য তার ফরেন্সিক ও অন্যান্য পরীক্ষা করা হবে। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন আধিকারিকেরা। এসএইচও বলেছেন, ‘‘ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পরিস্থিতিতে নিরাপত্তারক্ষীরা সীমান্ত এলাকায় সতর্ক রয়েছে। সেই সীমান্তের কাছেই এমন একটি ড্রোন উদ্বেগের বিষয়।’’ বিএসএফ এবং স্থানীয় পুলিশ আধিকারিকেরা এলাকায় টহল দিচ্ছেন। স্থানীয়দের অযথা ভয় না-পেতে বলছেন কর্তৃপক্ষ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা