Advertisement
E-Paper

Soap: সাবানের ফেনা কত রঙিন হয়? বলে দিচ্ছে এই ভিডিয়ো

সাধারণত আলোর প্রতিসরণের কারণে সাবানের ফেনায় রামধনু রং দেখা যায়। তবে খুব কাছ থেকে খেয়াল করলেই চোখে পড়ে সেই রং।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ১৫:০৪
রঙিন ফেনা। ছবি সৌজন্য ইউটিউব।

রঙিন ফেনা। ছবি সৌজন্য ইউটিউব।

আমরা জামাকাপড় কাচার সময় বা গায়ে সাবান দেওয়ার সময় কোনও দিনও কি খেয়াল করেছি সাবানের ফেনা কত রঙিন হয়! বোধ হয় না। কিন্তু সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে তুলে ধরা হয়েছে সাবানের ফেনার রঙিন ‘জীবন’।

সাধারণত আলোর প্রতিসরণের কারণে সাবানের ফেনায় রামধনু রং দেখা যায়। তবে খুব কাছ থেকে খেয়াল করলেই চোখে পড়ে সেই রং। ভাইরাল হগ সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করেছে, যা দেখে মোহিত নেটাগরিকরা।

খুব অল্প সময়ের একটি ভিডিয়ো ক্লিপ। সাবানের বড় একটি ফেনার ভিডিয়ো করা হয়েছে সেখানে। সেই ফেনার ভিতরে রঙের খেলা চলছিল। সব রং যেন মিলে মিশে একাকার হয়ে যাচ্ছিল। তার পরই ধীরে ধীরে সেই ফেনা মিলিয়ে যেতে দেখা যায়।

Soap Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy