Advertisement
E-Paper

‘আমার স্ত্রী, সন্তানদের ফিরিয়ে দিন’, ভারতের কাছে আর্জি পালিয়ে আসা পাক বধূর স্বামীর

পাকিস্তান থেকে পাবজি খেলার সূত্রে নয়ডার বাসিন্দা শচীন সিংহের সঙ্গে আলাপ হয়েছিল পাকিস্তানের সীমা হায়দারের। প্রেমের টানে নেপাল হয়ে গোপনে তিনি ভারতে প্রবেশ করেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৯:৫০
Husband of Pakistan woman appeals to Modi Government to return his wife and children.

(বাঁ দিকে) পাকিস্তান থেকে পালিয়ে আসা বধূর স্বামী গুলাম হায়দার। ভারতে পালিয়ে আসা পাক তরুণী সীমা হায়দার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

চার সন্তানকে সঙ্গে নিয়ে পাকিস্তান থেকে ভারতে পালিয়ে এসেছেন তাঁর স্ত্রী। অনলাইনে পাবজি খেলার মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, সেই প্রেমের টানেই ঘর ছেড়েছেন পাক বধূ। এ বার তাঁর স্বামী ভিডিয়োর মাধ্যমে ভারতের কাছ থেকে স্ত্রী এবং সন্তানদের ফিরে পেতে চাইলেন। তিনি আর্জি জানালেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে।

পাকিস্তানের বাসিন্দা গুলাম হায়দার বর্তমানে কাজের সূত্রে সৌদি আরবে থাকেন। সেখান থেকেই স্ত্রীর পরকীয়া এবং ভারতে পালিয়ে যাওয়ার কথা শুনেছেন। সৌদি থেকে ভিডিয়ো তৈরি করেছেন গুলাম। ভিডিয়ো বার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন। গুলামের অনুরোধ, তাঁর স্ত্রী এবং সন্তানকে যেন মুক্তি দেওয়া হয়। নিরাপদে যেন তাঁদের মাতৃভূমি পাকিস্তানে ফিরিয়ে দেয় ভারত সরকার। গুলামের বক্তব্য, পাবজি খেলার মাধ্যমে তাঁর স্ত্রীকে ভুল বোঝানো হয়েছে। ফুঁসলিয়ে তাঁকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিয়েছেন এই পাক যুবক। তিনি জানিয়েছেন, ভারতের সংবাদমাধ্যমের দ্বারাই স্ত্রী এবং সন্তানকে তিনি খুঁজে পেয়েছেন। তাই তাদের ধন্যবাদও জানিয়েছেন।

পাকিস্তান থেকে পাবজি খেলার সূত্রে নয়ডার বাসিন্দা শচীন সিংহের সঙ্গে আলাপ হয়েছিল পাকিস্তানের সীমা হায়দারের। আলাপ থেকে ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। সীমার স্বামী সৌদিতে থাকতেন, সন্তানদের নিয়ে তাঁকে একাই থাকতে হত। সেই একাকিত্ব জন্ম দেয় প্রেমের। অবশেষে অনেক পরিকল্পনা করে নেপাল হয়ে গোপনে ভারতে প্রবেশ করেন সীমা।

খবর পেয়ে সীমাকে হরিয়ানা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর প্রেমিক শচীনকেও গ্রেফতার করা হয়েছে। সীমাকে থাকতে দিয়েছেন বলে গ্রেফতার হয়েছেন শচীনের বাবাও। সীমার সন্তানেরা আপাতত তাঁর সঙ্গে জেল হেফাজতেই রয়েছেন। পাক বধূ জানিয়েছেন, তিনি শচীনের সঙ্গে থাকতে চান। ভারতে নতুন করে সংসার পাততে চান। তার জন্য ধর্ম পরিবর্তন করতেও তিনি রাজি আছেন।

Pakistan India PUBG Game Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy