Advertisement
E-Paper

ল্যাবের ভিতরেই হায়দরাবাদের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

তিনি জানিয়েছেন, কয়েক দিন আগে ল্যাবরেটরির ভিতরই তাঁকে ধর্ষণ করে ওি টেকনিসিয়ান। তার পর এই ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকি দেয়।’’

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১৯:০৯
কলেজেই ধর্ষণের শিকার দ্বিতীয় বর্ষের ছাত্রী। গ্রাফিক- তিয়াসা দাস।

কলেজেই ধর্ষণের শিকার দ্বিতীয় বর্ষের ছাত্রী। গ্রাফিক- তিয়াসা দাস।

ইঞ্জিনিয়ারিং‌ কলেজের মালিক তেলঙ্গানার মন্ত্রী। সেই কলেজের ল্যাবরেটরির ভিতরেই ধর্ষণের শিকার দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। মঙ্গলবার এক টেকনিসিয়ানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই ছাত্রী।

মল্লা রেড্ডি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। ধর্ষণের অভিযোগের ব্যাপারে মঙ্গলবার পেটবাশ্রীবাদ পুলিশের এক অফিসার বলেছেন, ‘‘মঙ্গলবার দ্বিতীয় বর্ষের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী ল্যাবরেটরির টেকনিশিয়ানের বিরুদ্ধে ধর্ষণের অঊিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, কয়েক দিন আগে ল্যাবরেটরির ভিতরই তাঁকে ধর্ষণ করে ওি টেকনিসিয়ান। তার পর এই ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকি দেয়।’’

ওই পুলিশ অফিসার আরও জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে।

সম্প্রতি হায়দরাবাদের এক পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় উত্তাল হয়েছিল দেশ। সেই ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু হয়েছিল। তা নিয়েও সমালোচনার ঝড় উঠেছিল সমাজের বিভিন্ন মহলে।

Rape Hyderabad Crime College
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy