Advertisement
E-Paper

দুর্ঘটনায় আহত ভিখারির পকেট থেকে মিলল লাখ লাখ টাকা!

এক পুলিশ আধিকারিক দেখেন, ভিখারির পকেটে কিছু একটা রয়েছে। কৌতূহলবশত পকেটে হাত দিয়ে ওই পুলিশ আধিকারিক লক্ষাধিক টাকা পান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৩:৪২
ভিখারির পকেট থেকে মিলল লাখ লাখ টাকা!

ভিখারির পকেট থেকে মিলল লাখ লাখ টাকা! ছবি সংগৃহীত।

দুর্ঘটনায় আহত এক ভিখারির জামার পকেট থেকে মিলল লক্ষাধিক টাকা। উদ্ধার করতে গিয়ে ভিখারির পকেটে এত টাকা দেখে থ হয়ে গিয়েছিল পুলিশ। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

পুলিশ জানিয়েছে, মোট ৩ লক্ষ ৬৪ হাজার টাকা পাওয়া গিয়েছে ওই ভিখারির পকেট থেকে। সব ক’টি ২ হাজার টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

পুলিশ আধিকারিক মনোজ কুমার পাণ্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন, ভিক্ষুকের নাম শরিফ বাউঙ্ক। ৫০ বছর বয়সি এই ব্যক্তি পিপরাইচ এলাকার বাসিন্দা। টাকা উদ্ধারের বিষয়টি বর্ণনা করতে গিয়ে মনোজ বলেন, “আমাদের কাছে খবর আসে যে, এক বধির ভিক্ষুক দুর্ঘটনার কবলে পড়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁকে হাসপাতালে পাঠানোর জন্য আমরা তাঁর সচিত্র পরিচয়পত্র খুঁজছিলাম। সে সময়ই তাঁর পকেট থেকে ওই টাকা মেলে।”

চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গিয়েছে। কিন্তু কী ভাবে ওই ব্যক্তির কাছে এত টাকা এল, তার কোনও সদুত্তর মেলেনি। প্রাথমিক ভাবে পুলিশ এই টাকা বাজেয়াপ্ত করেছে। কোথা থেকে এত টাকা এল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy