Advertisement
E-Paper

মদ কেনার টাকা না দেওয়ায় প্রতিবেশী মহিলাকে কুপিয়ে খুন! গ্রেফতার যুবক

নিহত বৈশালী এবং তাঁর ছেলের কাছ থেকে প্রায়ই মদ কিনতে টাকা ধার নিতেন অভিযুক্ত। আর এই নিয়ে বিরক্ত ছিল বৈশালীর পরিবার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১১:১২
পর পর ছুরির কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৈশালীর।

পর পর ছুরির কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৈশালীর। প্রতীকী ছবি।

মদ কিনতে প্রতিবেশী মহিলার কাছে টাকা চাওয়া হয়েছিল। টাকা না দেওয়ায় সেই মহিলাকে কুপিয়ে খুন করলেন পানাসক্ত এক ব্যক্তি। মহারাষ্ট্রের ঠাণে জেলার ডোম্বিভলি এলাকার ঘটনা। নিহত মহিলার নাম বৈশালী মাসদুদ (৪৪)। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

মানপাদা থানার এক আধিকারিক বুধবার জানিয়েছে, নিহত বৈশালী এবং তাঁর ছেলের কাছ থেকে প্রায়ই মদ কিনতে টাকা ধার নিতেন অভিযুক্ত। আর এই নিয়ে নিহতের পরিবার বিরক্ত ছিলেন। বুধবার সকালেও মদ খাওয়ার টাকা ধার নিতে মৃতার বাড়িতে যান অভিযুক্ত। কিন্তু বৈশালী ওই ব্যক্তিকে টাকা দিতে সাফ অস্বীকার করেন।

অভিযোগ, এর পরই ক্ষিপ্ত হয়ে একটি ছুরি বার করে বৈশালীর উপর চড়াও হন অভিযুক্ত। পর পর ছুরির কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৈশালীর।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

Maharashtra Alcohol Murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy