পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। প্রায় প্রতি দিনই কাঁটাতারের ও পার থেকে কোনও না কোনও হুঁশিয়ারি আসছে। সেই আবহে এ বার ‘শক্তি প্রদর্শন’ করল ভারতীয় সেনা। তবে সরাসরি নয়, ভিডিয়োর মাধ্যমে। শনিবার সকালে ভারতীয় সেনার স্থলবাহিনী একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানেই সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। নৌবাহিনীও একটি পোস্টে অনুরূপ বার্তা দিয়েছে।
স্থলবাহিনীর ভিডিয়োতে ভারতীয় সেনার দুঃসাহিক কিছু অভিযানের মুহূর্ত সাজানো হয়েছে। বায়ুসেনার অভিযানের ছবিও তাতে রয়েছে। ‘নির্ভীক’, ‘পরিশ্রমী’, ‘অপ্রতিরোধ্য’-এর মতো বিশেষণ ব্যবহার করা হয়েছে ভিডিয়োতে। বলা হয়েছে, ‘‘ভারতীয় সেনার কাছে কোনও ভূখণ্ডই অজেয় নয়, কোনও অভিযানই নাগালের বাইরে নয়। সেনা সবসময় প্রস্তুত। সদা সতর্ক।’’ নৌসেনা কোনও ভিডিয়ো প্রকাশ করেনি। নৌবাহিনীর জাহাজের একটি ছবি পোস্ট করে তাদের বার্তা, ‘‘ঐক্যেই আমাদের শক্তি। স্থির লক্ষ্য নিয়ে আমরা সবসময় হাজির।’’
আরও পড়ুন:
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ফলে ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক এবং এক জন স্থানীয় বাসিন্দা। অভিযোগ, পর্যটকদের ধর্মপরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে হত্যা করা হয়েছে। ওই হামলার পর পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। অটারী সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। ভিসা বাতিল করা হয়েছে। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। পাকিস্তান প্রথম থেকেই এই হামলার সঙ্গে যোগ অস্বীকার করে আসছে। তাদের পাল্টা দাবি, ভারত সরকার পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য পাকিস্তানকে দোষ দেওয়া হচ্ছে। ভারতের বিরুদ্ধেও একাধিক পদক্ষেপ করেছে ইসলামাবাদ। বন্ধ করে দেওয়া হয়েছে বাণিজ্য। শিমলা চুক্তি স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে তারা। ইসলামাবাদ জানিয়েছে, সিন্ধুর জল বন্ধ করা হলে তাকে ‘যুদ্ধ’ হিসাবে দেখা হবে। তবে এই হুঁশিয়ারির পরেও ভারত সিদ্ধান্ত থেকে সরে আসেনি। সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তুতি চলছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এই টানাপড়েনের মাঝেই সীমান্তে নতুন করে অশান্তি ছড়িয়েছে। পহেলগাঁওয়ের হামলাকারীদের এখনও গ্রেফতার করা যায়নি। অভিযোগ, প্রতি দিন নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান। তার মাঝেই শনিবার ভিডিয়ো পোস্ট করল ভারতীয় সেনা। বর্তমান আবহে যাকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা